IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> লিড নিউজ >> ‘আ.লীগের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরুন’

‘আ.লীগের উন্নয়ন জনগণের সামনে তুলে ধরুন’

ধূমকেতু নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গত সাড়ে ১৪ বছরের সার্বিক উন্নয়ন জনগণের সামনে তুলে ধরতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের টানা তিন মেয়াদের শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ প্রতিটি খাতে দেশের সার্বিক আর্থ-সামাজিক অগ্রগতি জনগণের সামনে তুলে ধরুন।’

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে তার সরকারি বাসভবন গণভবনে সংগঠনের নেতাদের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন এসব কথা জানান।

প্রধানমন্ত্রী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ তার দলের নেতাকর্মীদের জাতির পিতার আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের সেবা করার আহ্বান জানান।

বন্যা, ঘূর্ণিঝড় ও খরার মতো যেকোনো দুর্যোগে সর্বদা জনগণের পাশে দাঁড়ানোর জন্য দলের নেতাকর্মীদের বিশেষ করে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি করোনাভাইরাস মহামারি চলাকালে কৃষকদের ধান কেটে দিয়ে এবং অসহায় মানুষের দোরগোড়ায় খাদ্য পৌঁছে দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্বেচ্ছাসেবক লীগের প্রশংসা করেন। তিনি বলেন, ‘জনগণের যেকোনো বিপদে তাদের পাশে দাঁড়ান।’

এ উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কেক কেটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা ও একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন উদযাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যিনি স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।

এসময় ভারপ্রাপ্ত থেকে সভাপতি হিসেবে স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ দায়িত্ব পান গাজী মেসবাউল হোসেন সাচ্চু। সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু অনুষ্ঠানটি সঞ্চালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031