IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> সুজানগরে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

সুজানগরে আ.লীগের শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনার সুজানগরে বিএনপি-জামায়াতের অব্যাহত দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য, অপরাজনীতির প্রতিবাদে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন অগ্রযাত্রাকে অব্যাহত রাখার প্রত্যয়ে শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ জুলাই) পৌর শহরের এন এ কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ শান্তি সমাবেশ ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ সুজানগর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল ওহাবের সভাপতিত্বে ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মিলনের সঞ্চালনায় শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান উজ্জল।

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন চৌধুরী।

আরও বক্তব্য দেন, সুজানগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাদের রোকন, বেড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, জেলা আওয়ামী লীগের উপ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা, উপ-দপ্তর সম্পাদক রিজভী শাওন, সদস্য সেলিম রেজা সুইট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমান কল্লোল, দুলাই ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাহজাহান, সাগরকান্দি ইউপি চেয়ারম্যান ও আমিনপুর থানা আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন চৌধুরী, তাতীবন্দ ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মৃধা, জাতসাকিনিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মানিক।

এসময় উপস্থিত ছিলেন, আহম্মদপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া, রাণীনগর ইউপি চেয়ারম্যান জিএম তৌফিকুল আলম পিযুষ, মানিকহাট ইউপি চেয়ারম্যান শফিউল ইসলাম, সাবেক চেয়ারম্যান ডাঃ মজিবর রহমান, সাতবাড়ীয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ভায়না ইউপি চেয়ারম্যান আমিন উদ্দিন, চরতারাপুর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই, বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম রসুল, বিশিষ্ট ব্যবসায়ী ও আ.লীগ নেতা লুৎফর রহমান বিশ্বাস, রুপপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু, আবুল হাশেম উজ্জল, বীর মুক্তিযোদ্ধা মনসুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, এন এ কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল হালিম মানিক, মাসুন্দিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিরাজ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুজানগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক শ্রী তরিত কুমার কুন্ডু, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা সাইফুল আলম বিপুল, ভায়না ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, সাতবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান দয়াল, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামানিক, সাগরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার তোফায়েল আহমেদ।

এছাড়াও হাটখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ মাস্টার, রাণীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক, দুলাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম বাচ্চু মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল মালেক মাস্টার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদ, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি জুয়েল রানা, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ সুজানগর পৌর শাখার আহŸায়ক শ্রী রাজু রায়, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম তমাল ও সাবেক সাধারণ সম্পাদক শেখ তুষার প্রমুখ উপস্থিত ছিলেন।

শান্তি সমাবেশে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নে ও দেশের সার্বিক অগ্রগতিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কিন্তু বিএনপি-জামায়াত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে থামিয়ে দিতে চায়। কিন্তু তারা সফল হবে না বুঝতে পেরে নানাভাবে দেশে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। অরাজক পরিস্থিতি সৃষ্টি করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশ স্বাধীনে যেভাবে বিরোধীতা করেছে ঠিক একইভাবে আসন্ন নির্বাচন ও দেশের উন্নয়ন বাধাগ্রস্থ করতে নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। ২০০১ সাল পরবর্তী বিএনপি- জামায়াত জোট সরকারের সময় দেশের মানুষ তাদের নগ্ন হিংস্রতা দেখেছে। তাদের ভয়বহতা এই দেশের মানুষ কোনদিন ভুলবে না। বিএনপি জামায়াত এদেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। আমরা এদেশের সর্বসাধারণকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চাই। দেশকে এগিয়ে নেয়ার জন্য শেখ হাসিনার মত বলিষ্ট নেতৃত্বের বিকল্প বাংলাদেশে তৈরি হয়নি।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জানেনা ১৯৭১ সালের আওয়ামী লীগ আর ২০২৩ সালের বর্তমান আওয়ামী লীগের অনেক তফাৎ। বর্তমান আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে যে কোন ষড়যন্ত্র মোকাবেলা করার যোগ্যতা রাখে। প্রধানমন্ত্রী যতদিন বেঁচে থেকে নির্বাচন করবেন ততদিন তিনি দেশবাসীর ভোটে বিজয়ী হবেন। দেশের মানুষের সেবা করবেন। স্মার্ট বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে শেখ হাসিনার উন্নয়নের কথা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে আগামী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে উপস্থিত সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীর অংশগ্রহণে বের হওয়া উন্নয়ন শোভাযাত্রা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ মথুরাপুর বিদ্যালয় মাঠ চত্বরে গিয়ে শেষ হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031