IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> রাজনীতি >> আজ বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা

আজ বিএনপি নেতাদের অগ্নিপরীক্ষা

বিএনপির মনোগ্রাম

ফাইল ফটো


ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানীতে বিএনপির আজকের গণমিছিল নেতাদের জন্য অগ্নিপরীক্ষা বলে মনে করছেন দলটির অনেকেই। কারণ কেন্দ্র থেকে তৃণমূলের কোনো নেতা সুনির্দিষ্ট কারণ ছাড়া কর্মসূচিতে অনুপস্থিত থাকলে তাদের পদ থেকে সরিয়ে দেওয়াসহ নেওয়া হবে কঠোর সাংগঠনিক ব্যবস্থা।

ছাত্রদলের সভাপতিকে সরিয়ে দিয়ে সবাইকে এমন সতর্কবার্তায় দেওয়া হয়েছে। কর্মসূচিতে স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের উপস্থিতির দিকে নজর রাখবে হাইকমান্ড।

শুক্রবার বাদ জুমা দুপুর ২টায় সরকারের পদত্যাগের একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথক গণমিছিল করবে বিএনপি। মহানগর উত্তর বিএনপি বাড্ডার সুবাস্তু টাওয়ার থেকে আবুল হোটেল পর্যন্ত গণমিছিল করবে। একই সময়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি কমলাপুর স্টেডিয়াম থেকে মালিবাগ রেলগেট পর্যন্ত গণমিছিল করবে।

জানা গেছে, প্রতিটি ইউনিট থেকে নেতাকর্মীদের উপস্থিতি কেমন হয় সেটাওপর্যবেক্ষণ করা হবে। গণমিছিলে অংশ না নিলে কিংবা কোনো ইউনিটের উপস্থিতি কম হলে তাদের তালিকা করা হবে। রাজপথের বিগত কর্মসূচিতে নিষ্ক্রিয় ও সুবিধাবাদীদের ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে।

দলটির নীতিনির্ধারকরা জানান, ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচির দিন কিছু নেতার ভূমিকা ‘হাইকমান্ডের চোখ খুলে দিয়েছে’। দায়িত্বশীল কোনো কোনো নেতার কর্মকাণ্ড মোটেই গ্রহণযোগ্য ছিল না। ইতোমধ্যে ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।পাশাপাশি সক্রিয়দের মূল্যায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা সবাই কঠিন সময়ের সম্মুখীন। এর থেকে কঠিন সময় কখনো আসেনি। সুতরাং দলে যারা সাহসিকতার সঙ্গে সামনে থাকবেন, তারা হবেন প্রকৃত নেতা, আগামী দিনের বিএনপির কাণ্ডারি। একজন যোগ্য নেতার আদর্শ, উদ্দেশ্য, সাহস এমনকি প্রয়োজনে দুঃসাহস থাকতে হবে। তার (যোগ্য নেতা) মূল পরীক্ষা হয় তখনই, যখন কঠিন সময় আসে। সুবিধাভোগী নেতাদের এখন আর কোনো সুযোগ নেই।

আরও পড়ুন: ডেঙ্গুতে ঢাকা মেডিকেলের নারী চিকিৎসকের মৃত্যু

এদিকে আজ ঢাকায় গণমন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম, পিপলস পার্টি, গণঅধিকার পরিষদের দুই অংশ, এনডিএমসহ সমমনা রাজনৈতিক দল যুগপৎভাবে একই কর্মসূচি পালন করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031