IMG-LOGO

বুধবার, ১৪ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির নীতিমালা প্রকাশনন্দীগ্রামে ৪৮টি মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতিআলুর জমি চাষ করছিলেন বাবা,বাবার চালানো পাওয়ার টিলারের নিচে পরে প্রাণ গেল মেয়েরবাঘায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে র‌্যালি ও আলোচনা সভামান্দায় বাছুরে খড় খাওয়া নিয়ে বিরোধ, হামলায় নিহত ১মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন -২০২৬‘অভিনয়ের জন্য পারিবারিক গল্পই পছন্দ’পবায় নারী উদ্যোক্তাদের ব্যাংকিং জ্ঞান ও এআই দক্ষতা বাড়াতে প্রশিক্ষণসিরাজগঞ্জে যমুনায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ, আগুনে পুড়িয়ে বিনষ্ট‘ড. ইউনূসের সঙ্গে সন্ত্রাসীরা যে অপকর্ম করেছে, তার দায় শেখ হাসিনারই’নিয়ামতপুরে শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভাচাঁপাইনবাবগঞ্জে ১৫০ গ্রাম হেরোইন সহ যুবক গ্রেপ্তার মোটরসাইকেল ও মোবাইল জব্দসরদহ রোড স্টেশনে ট্রেন বিরতি ও আধুনিকায়নের দাবিতে জনসমাবেশে এমপি চাঁদপোরশায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালনমহাদেবপুরে আন্তর্জাতিকদুর্যোগ প্রশমন দিবস পালন
Home >> রাজনীতি >> ষড়যন্ত্র করে আ.লীগ সরকারকে হটানো যাবেনা : আসাদ

ষড়যন্ত্র করে আ.লীগ সরকারকে হটানো যাবেনা : আসাদ

ধূমকেতু প্রতিবেদক : আগামী বছরের জানুয়ারী মাসে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে দেশে বিদেশে ষড়যন্ত্র শুরু করেছে বিএনপি জামায়াত। কিন্তু তাদের এই ষড়যন্ত্র কোনই কাজে আসবে না। যথা সময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলো বলে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। প্রতিটি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু করেছে। এই স্থাপিত হয়েছে পারমানিক চুল্লি।

শনিবার (৩০ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা হতে মোটরসাইকেল র‌্যালি শুরু করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও পবা-মোহনপুর আসনের নৌকার সম্ভব্যা প্রার্থী আসাদুজ্জামান আসাদ এই কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ২০৪১ সালে মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। এই ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনে আবারও নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। সেইসাথে আওয়ামী লীগের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে প্রচার করার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

রালি শেষে বক্তব্যে তিনি এই আহ্বান জানান। তিনি মোটরসাইকেল র‌্যালি নিয়ে দামকুড়া, হয়ে শীতরাই দিয়ে, দারুসা, হুজরীপাড়া, নওহাটা দিয়ে রামচন্দ্র হয়ে খড়খড়ী বাইপাসে এসে শেষ করেন সেখানে পথসভা করেন।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক হোসেন বাবলু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলী আজম সেন্টু, সহ সভাপতি আলমঘীর মোর্শেদ, রঞ্জু, মুন্ডুমালা পৌরসবার মেয়র সাইদুর রহমান, মোহনপুর আওয়ামী লীগ নেতা এনামুল হক, সুলতান আলী, হোসেন আলী, আফজাল হোসেন বকুল, মজিবুর মাস্টার, মিলন মাস্টার।

আরও উপস্থিত ছিলেন, পবা বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক রহমান মাসুম, আওয়ামী লীগ নেতা বাদল ও হুজরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফাসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930