IMG-LOGO

বৃহস্পতিবার, ১৩ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আজ সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে’গোদাগাড়ীতে অবৈধ ক্লিনিক সিলগালা করল ভ্রাম্যমাণ আদালতসিংড়ায় বিশ্ব যুব দিবস উপলক্ষে জামায়াতের যুব বিভাগের বৃক্ষরোপণকালের স্রোত পেরিয়ে আজও দাঁড়িয়ে আছে ইতিহাস-ঐতিহ্যের অনন্য সাক্ষী ধনবাড়ী নবাব মঞ্জিলনগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহতবাগমারায় সৌদি আরবে নিহত শ্যামলের পরিবারের পাশে এমপি ডাঃ আব্দুল বারীরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে বিদায়ী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামীকে ক্রেস্ট প্রদানচাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত‘আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার তথ্য সঠিক নয়’রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানাঅতিরিক্ত লোডশেডিংয়ের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে ডিসি অফিস ঘেরাওযুক্তরাষ্ট্রের রণতরিতে নৌ সেনাদের মধ্যে অসন্তোষের জেরে সংঘর্ষ, নিহত ৭রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিতবিগত ৫০ বছরর পুরাতন রাস্তা জবরদখলের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিতভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, মৃত্যু বেড়ে ১৮১
Home >> রাজনীতি >> চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে ভারশোঁ ইউনিয়ন আ.লীগ

চেয়ারম্যানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হচ্ছে ভারশোঁ ইউনিয়ন আ.লীগ

ধূমকেতু প্রতিবেদক, তানোর : খুব অল্প বয়সের তরুণ নেতা ও জনপ্রতিনিধি হিসেবে সুপরিচিত নাম মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ভারশোঁ ইউপি পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন। তরুণ বয়সে এতো জনপ্রিয়তা সম্পূর্ণ ব্যক্তি যুবক মোস্তাফিজুর রহমান সুমন চেয়ারম্যান যা খুব কমই দেখা যায়। এই তরুণ বয়সে পরপর দুইবার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হওয়ার পরেই বেরিয়ে আসে তার জনপ্রিয়তার রহস্য।

বর্তমানে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের নেতৃত্বে ও তৎপরতায় ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যের প্রয়োজনীয়তা অনুধাবন করে দীর্ঘদিনের মান-অভিমান ভুলে একে-অপরকে কাছে টানতে শুরু করেছে।

এতে করে নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান মান-অভিমান ও ক্ষোভ-অসন্তোষের বরফ গলতে শুরু করেছে। ব্যবসা-বাণিজ্যে, চাওয়া-পাওয়া-না পাওয়াসহ নানা কারণে যেসব নেতাকর্মীরা এতদিন নিস্ক্রীয় ছিল তারাও নিজেদের ভুল বুঝতে পেরে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আহবানে সাড়া দিয়ে নতুন নেতৃত্ব নিয়ে নবউদ্দ্যেমে রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছে। তবে এখানো কিছু রাজনৈতিক বেঈমান আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে তৃণমুল নেতাকর্মীদের বিপদগামী করার অপতৎপরতা চালাচ্ছেন। কিন্তু চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন মাঠে নামার পর বেঈমানদের সেই স্বপ্ন উবে গেছে। চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনের আহবানে সাড়া দিয়ে এক কাতারে সামিল হয়েছেন নেতাকর্মীরা।

জানা গেছে, ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাজ উদ্দিন প্রামানিক বার বার আওয়ামী লীগের বিরুদ্ধে বিরোধীতা করে পৃথক বলয় সৃষ্টির নামে দায়িত্বশীল পদে থেকেও তারা সংগঠনকে শক্তিশালী করতে কোনো ভুমিকা তো রাখেইনি বরং জামায়াত-বিএনপির এজেন্ডা বাস্তবায়নে সৃষ্টি করেছিল দলীয় কোন্দল, সাংগঠনিক অবস্থা ছিল নাজুক, ভেঙ্গে পড়েছিল চেইন অব কমান্ড, বিরাজ করছিল হ-য-ব-র-ল অবস্থা। তাদের এসব সংগঠন বিরোধী কর্মকান্ডের অভিযোগে তৃণমুলের দাবির মুখে আলতাজ উদ্দিন প্রামানিককে সভাপতি পদ থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেয়া হয়েছে ইয়াকুব আলী খন্দকারকে। এতে নতুন কমিটির সভাপতি ও সম্পাদকের আহ্বানে সাড়া দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড জোরদার, নিস্ক্রীয়দের সক্রীয় এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে।

ইতিমধ্যেই জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে ঘষেমেঝে ঢেলে সাজানোর পাশাপাশি দলকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করার লক্ষ্য এসব কর্মসুচি ঘোষণা করা হয়েছে। এসব কর্মসুচির মধ্যে রয়েছে, ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড কমিটির বিশেষ বর্ধিত সভা ও কর্মীসভার আয়োজন।

ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, এমপির আহ্বানে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, তাদের মূল লক্ষ্য দলকে সাংগঠনিক ভাবে আরো বেশী শক্তিশালী ও গতিশীল করে তোলা। ভারশোঁ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইয়াকুব আলী খন্দকার বলেন,আমরা একই পরিবারের সদস্য আমাদের মাঝে কোনো মতবিরোধ নাই আমাদের সকলের চাওয়া একটাই। আগামী দিনেও জাতীয় রাজনীতিতে মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনাকে ফের সরকার প্রধান এবং স্থানীয় রাজনীতিতে আমাদের আলহাজ্ব এমাজউদ্দীন প্রামানিককে এমপি নির্বাচিত করা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031