IMG-LOGO

রবিবার, ৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় ডলার দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২রাজশাহী জেলা ট্রাক শ্রমিকদের মানববন্ধনবগুড়াতে প্রায় ৪০০ একর জমিতে নতুন বিসিক শিল্প পার্কের ঘোষণা বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রীরট্রাক শ্রমিকদের দ্বন্দ্বে পাল্লাপাল্টি কর্মসূচি,কমিটির মেয়াদ শেষ না হলে নির্বাচন নয়তানোরে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত‘জুলাই জাদুঘরে ভারতীয় আগ্রাসনের চিত্র নেই’‘গণঅভ্যুত্থান নিউটনের আপেল নয়, ১৭ বছরের আন্দোলনের ফসল’আত্রাইয়ে মাদক ব্যবসায়ীসহ গ্রেফতার-৮হাম ও উপসর্গে দেশে আরও ৪ শিশুর মৃত্যুহলিউডে আরও এক ধাপ এগোলেন প্রিয়াঙ্কা চোপড়া‘গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেন জামায়াত আমির’মহানগরীতে আরএমপি’র পুলিশের মাদক বিরোধী অভিযানে নারীসহ ১৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারঢাকায় এমপি আনুকে সংবর্ধনা দিল সিংড়া উপজেলা কল্যাণ সমিতিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১৫০ বোতল সিরাপসহ আটক ১‘বিদ্যুৎ-জ্বালানি নিয়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে একটি চক্র’
Home >> রাজনীতি >> ‘বিএনপি-জামাতের রাজনীতি জনগণ বিশ্বাস করে না’

‘বিএনপি-জামাতের রাজনীতি জনগণ বিশ্বাস করে না’

ধূমকেতু প্রতিবেদক : রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত এই স্লোগানকে সামনে রেখে রোববার (৮ অক্টোবর) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগরের উদ্যোগে বিকাল ৪টায় সাহেব বাজার জিরো পয়েন্টে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্টি কার্যালয়ের সামনে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন, পার্টির কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল। সমাবেশের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু কেন্দ্রীয় সদস্য জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্রীয় সদস্য মহানগর সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম।

বক্তব্য রাখেন, মহানগর সম্পাদক মন্ডলী সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, সিরাজুর রহমান খান যুব মৈত্রী মহানগর সভাপতি মতিউর রহমান মতি মহানগর সদস্য সীতানাথ বনিক মহানগর সদস্য আলমগীর হোসেন আলম।

সভায় বক্তাগণ বলেন, বিএনপি জামাত তাদের বিদেশি প্রভু আমেরিকার উপর ভর করে ক্ষমতায় আসতে চাই।

বক্তাগণ বলেন, রাজশাহী বিএনপি জামাতের রাজনীতি কেউ বিশ্বাস করে না কারণ তারা ২০০১ সালে এই অঞ্চলে বাংলা ভাইয়ের সৃষ্টি করে মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষকে হত্যা করেছে।

বক্তাগণ আরও বলেন, রাজশাহীতে বিএনপি জামাতের দেশবিরোধী ষড়যন্ত্র ওয়ার্কার্স পার্টিকে মোকাবেলা করতে হরে।

বক্তাগণ বলেন, রাজশাহীর উন্নয়নের গতিশীলতা বজায় রাখার জন্য জননেতা ফজলে হোসেন বাদশাকে আবারও নির্বাচিত করতে হবে।

সমাবেশে উপস্থিত ছিলেন, বাংলাদেশ যুব মৈত্রী মহানগর সাধারণ সম্পাদক শামীম ইমতিয়াজ বাংলাদেশ ছাত্র মৈত্রী মহানগরের সভাপতি ওহিদুর রহমান ওহি, সাধারণ সম্পাদক বিজয় সরকার নারী মুক্তির সংসদের সাধারণ সম্পাদক শাহিনুর বেগম, মহানগর কমিটির সদস্য মাসুম আক্তার অনিক আব্দুল খালেক বকুল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031