IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিত
Home >> রাজনীতি >> বাঘা উপজেলায় জাপার মহিদুল-সাদেকুল নির্বাচিত, পৌরসভায় রাজ্জাক-সুলতান

বাঘা উপজেলায় জাপার মহিদুল-সাদেকুল নির্বাচিত, পৌরসভায় রাজ্জাক-সুলতান

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলা শাখা ও বাঘা পৌর শাখা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ অক্টোবর) বিকাল ৪ টায় বাঘা রহমতুল্লাহ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সন্ধ্যার পরে কমিটির নাম ঘোষণা করা হয়।

উপজেলায় সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম নির্বাচিত হয়েছেন।

বাঘা পৌর সভায় আবদুর রাজ্জাক সভাপতি, সুলতান আহমেদ সাধারণ সম্পাদক ও শরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন, উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মহিদুল ইসলাম।

প্রধান অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ও রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক আবুল হোসেন। প্রধান বক্তা ছিলেন, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব শামসুদ্দিন রিন্টু।

বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির সাবেক দপ্তর সম্পাদক মাইনুল ইসলাম, পুঠিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি এনামুল হক, চারঘাট উপজেলার জাতীয় পার্টির সভাপতি রফিকুল ইসলাম, বাঘা উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি খন্দকার মনোয়ারুল ইসলাম মামুন।

বক্তব্য রাখেন, সাবেক ছাত্রনেতা বাবুল ইসলাম, চারঘাট উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মশিউর রহমান, জেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক শাহ্ আলম বাদশা বরুন, উপজেলা জাতীয় পার্টির সদস্য আবু জাফর সিদ্দিক, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।

পরে বাদ মাগরিব দ্বিতীয় অধিবেশনে সর্ব সম্মতিক্রমে সম্মেলনে বাঘা উপজেলা শাখা জাতীয় পাটির সভাপতি মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ওহাবুল আলম নির্বাচিত হয়েছেন।

বাঘা পৌর শাখা জাতীয় পার্টির সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুলতান আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930