IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনদেশের প্রথম AI-সমন্বিত স্মার্ট হেলমেট তৈরির উদ্যোগ সপ্তম শ্রেণির দুই শিক্ষার্থীরসিংড়ার চামারি ইউনিয়নে ‘নবীন-প্রবীণ ঐক্য পরিষদ’ আত্মপ্রকাশসিরাজগঞ্জে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, দোয়া ও আলোচনা সভাতানোরে পরিবেশের ভারসাম্য রক্ষায় আনসার প্লাটুন কমান্ডারের তাল বীজ রোপণপ্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের তারিখ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিররায়গঞ্জের হাটপাঙ্গাসীতে ডেঙ্গু প্রতিরোধে সমাবেশবাঘায় বন্যার্তদের পাশে আনসার ভিডিপি,বিতরণ করা হলো খাদ্য ও ওষুধসিরাজগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সেমিনারছোটবেলা থেকেই বন্ধুত্ব, ডিএনএ পরীক্ষায় জানা গেল তারা আসলে আপন বোনসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার ও তদন্ত চেয়ে আবেদনপ্রতিবন্ধীদের প্রতিষ্ঠান স্নেহনীড় পরিদর্শন করলেন রাসিক প্রশাসকনিহত সেনাসদস্য রিফাতের পরিবারের পাশে এমপি মিলনব্লাড ক্যান্সারে আক্রান্ত আবুল বাশার বাঁচতে চান, প্রয়োজন ২০-২৫ লাখ টাকাতারাগঞ্জে রংপুর- সৈয়দপুর মহাসড়কে গাড়ির ধাক্কায় মহিলার মৃত্যু
Home >> রাজনীতি >> নির্বাচনের ট্রেন চলে গেলে হা-হুতাশ করে লাভ হবে না : লিটন

নির্বাচনের ট্রেন চলে গেলে হা-হুতাশ করে লাভ হবে না : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, নির্বাচনের আগে দেশের রাজনৈতিক পরিবেশ ঘোলা করতে এবং দেশে অস্থিরতা তৈরি করতে বিএনপি ২৮ অক্টোবর কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ২৮ অক্টোবরকে কেন্দ্র করে সারাদেশে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা চলছে, সেই পাঁয়তারার দাঁতভাঙা জবাব দেবার জন্য আওয়ামী লীগ সারাদেশে প্রস্তুতি গ্রহণ করেছে। রাজশাহীও তার ব্যতিক্রম নয়। আমি রাজনৈতিক কারণে আজকে (বুধবার) ঢাকায় যাচ্ছি। ঢাকায় উন্নয়ন ও শান্তি সমাবেশ হবে, সেখানে অংশগ্রহণ করবো। তবে রাজশাহীকে অরক্ষিত রেখে যাচ্ছি না।

তিনি আরও বলেন, রাজশাহীকে যারা সুরক্ষিত রাখবে সে সকল নেতাকর্মীরা আমার সামনে উপস্থিত আছে। তারা প্রস্তত থাকবেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়, কাজলা ও বিনোদপুর এলাকা এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জিরোপয়েন্ট থেকে শুরু করে রেলস্টেশন, কোর্ট চত্বর, লক্ষ্মীপুর চত্বর এবং তালাইমারি চত্বর এই জায়গাগুলোতে আমাদের দিনব্যাপী অবস্থান নিশ্চিত করতে হবে। আমরা কোন সংঘাতে বিশ্বাস করি না। আমরা সংঘাতে যেতেও চাই না। আমরা রাজনৈতিক বক্তব্য রাখবো, নেতারা বক্তব্য দেবেন, সবাই শুনবে। যদি এর মধ্যে কোন খবর আসে যে তারা কোথাও কোন অস্থিরতা করেছে বা রাজশাহীতে কোন কিছু করার পাঁয়তারা করছে, তাহলে দলীয় নির্দেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে তা রুখে দিতে হবে।

আগামী ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মসূচির প্রতিবাদে বুধবার (২৫ অক্টোবর) বিকেলে রানীবাজারস্থ এএইচএম খায়রুজ্জামান লিটন এঁর রাজনৈতিক কার্যালয় চত্বরে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্যকালে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি এই জাতীয় কর্মসূচি গত ৭ বছরে অনন্ত একশবার দিয়েছে। তাদের প্রত্যেকবার কথা থাকে ‘এইবার আলটিমেটাম দেওয়া হবে চূড়ান্ত এবং সরকারের পতন নিশ্চিত না করে ঘরে তারা ঘরে ফিরে যাবে না।’ তাই আমি প্রশ্ন করতে চাই তারা কি এতোদিন রাজপথে শুয়ে ছিল? যদি বাড়িতেই না ফিরে তাহলে তারা রাতের বেলা কোথায় ছিল? সেটা পুলিশের খোঁজ নেওয়া দরকার। তারা আসলে রাতে কী করে বেড়ায়?

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বারবার বলেছে, ‘আমরা কারো দয়ায় ক্ষমতায় নাই।’ বিএনপি সরকার পতনের স্বপ্ন দেখছে, দেখুক। কিন্তু আমরা থাকতে তাদের সেই স্বপ্ন বাস্তবে পরিণত হবে না ইনশাল্লাহ। আগামী দিনে নির্বাচনের তফসিল ঘোষণা হবে। সেই তফসিল অনুযায়ী আমরা নির্বাচনের মাঠে থাকবো এবং আবারো নৌকার বিজয় সুনিশ্চিত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, ‘বিএনপি সরকারের পতন ঘটিয়ে নির্বাচনে আসবেন এই স্বপ্ন দেখা বাদ দিয়ে ভদ্রলোকের মতো যদি নির্বাচনে আসেন, তবুও হয়তো জনগণের দয়ায় কিছু আসন পেলেও পেতে পারেন। গতবারের চেয়ে বেশি আসনও পেলেও পেতে পারেন। কিন্তু নির্বাচন বর্জন করবেন, একবার নির্বাচনের ট্রেন চলে গেলে আর হা-হুতাশ করে লাভ হবে না। কেউ আপনাদের দিকে তাকিয়ে থাকবে না। এমনি আপনাদের নেতা পলাতক হয়ে লন্ডনে আছে। নেত্রী তো বয়সে ও শারীরিক কারণে অসুস্থ্য হয়ে আছে। কে দেবে আপনাদের নেতৃত্ব? তাই হাটুভাঙা বিএনপিকে জনগণ ক্ষমতায় আনতে চায় না, আনবেও না। কারণ তারা এরআগে ভালো কিছু করে দেখায়নি, আর ভালো কিছু তারা করতেও পারবে না।’

রাসিক মেয়র লিটন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের অগ্রযাত্রায় আমাদের নিয়ে যাচ্ছেন। ক্রমশ আরো ৫টি বছর, তারপর আরো ৫টি বছর আমরা উন্নয়ন করতে চাই। আমরা স্বাধীনতা এনেছি, আমরা দেশের কল্যান করেছি। আমরাই বাংলাদেশের উন্নয়ন দিচ্ছি, জনগণের ভাগ্যের পরিবর্তন করছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে আমরা এটি অব্যাহত রাখবো ইনশাল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জিয়া হাসান আজাদ হিমেল, ধর্ম বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, মতিহার থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলাউদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগ সভাপতি মাহাবুবুল আলম, সাধারণ সম্পাদক আকতার আলী, নগর যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি, নগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা. সিরাজুম মুবিন সবুজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মোস্তাফিজুর রহমান বাবু, সাধারণ সম্পাদক আসাদুল্লা-হিল-গালিব প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031