IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নুসরাত হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন, খালাস ১০নিয়ামতপুরে এমপি মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা প্রদানগোমস্তাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যুদেশের জনশক্তিকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করাই এখন সরকারের প্রধান লক্ষ্য: এমপি মিলন২২ দিনে দেশে রেমিট্যান্স এল ২১৫ কোটি ডলারনন্দীগ্রামে নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা সভামান্দায় এডিপির ৫ লাখ টাকারকাজে অনিয়মের অভিযোগরুয়েটে চালু হলো অটোমেশনের মাধ্যমে জার্নাল সাবমিশন-রিভিউ সহ ডিওআই প্রয়োগ‘২০২৪ ছিল চূড়ান্ত লড়াইয়ের মহড়া’বদলগাছী স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শন, ওষুধের স্টক না থাকায় ক্ষোভ প্রকাশফুলবাড়ীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আলোচনা সভা ও আদিবাসী নৃত্য অনুষ্ঠিতবিয়ে করলেন শিল্পী মহসিনা আক্তারসিটি কর্পোরেশনের খেলার মাঠের সুব্যবস্থাকরণের লক্ষ্যেপ্রধানমন্ত্রীর মুখ্য সচিবের সভাপতিত্বে সভা অনুষ্ঠিতরাজশাহী সদর দলিল লেখক সমিতির পক্ষ থেকে জেলা পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছাবঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Home >> রাজনীতি >> লিড নিউজ >> আজ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

আজ খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত

ধূমকেতু নিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ফের রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন বলে জানা গেছে। এদিন তারা বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। তার অপারেশনও হতে পারে।

বুধবার (২৫ অক্টোবর) দিনগত রাতে বিএনপির একটি সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার ফের এভারকেয়ার হাসপাতালে যাবেন তারা এবং চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। এদিন অপারেশন হতে পারে খালেদা জিয়ার।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত ১০টার পর মার্কিন যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ তিন চিকিৎসক এভারকেয়ার হাসপাতালে আসেন। এসময় তাদের মধ্যে দুইজন চিকিৎসক (ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন) খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে খোঁজখবর নেন। এছাড়া তারা বিএনপি চেয়ারপারসনের কিডনি ও লিভারের জটিলতাসহ নানা শারীরিক সমস্যা সম্পর্কে মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে খোঁজখবর নিয়েছেন।

এর আগে বুধবার রাত পৌনে ৮টার দিকে ঢাকায় পৌঁছায় এ বিশেষজ্ঞ চিকিৎসকদল। প্রথমে তারা রাজধানীর গুলশানের ওয়েস্টিন হোটেলে অবস্থান করেন। সেখান থেকে ১০টার দিকে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন।

যুক্তরাষ্ট্র থেকে আসা চিকিৎসকরা হলেন- ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। তারা তিনজনই বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের চিকিৎসক।

এদের মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত প্রফেসর হামিদ রব জন হপকিন্স কিডনি ট্রান্সপ্লান্ট প্রোগ্রামের পরিচালক এবং মেডিসিন বিশেষজ্ঞ। অধ্যাপক ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ইন্টারভেনশনাল অনকোলজি বিভাগের পরিচালক। তিনি রেডিওলোজি অ্যান্ড রেডিওলোজিকাল বিশেষজ্ঞ। এছাড়া সহযোগী অধ্যাপক জেমস পিটার হ্যামিলটন একই বিশ্ববিদ্যালয়ের হেপাটোলোজি বিভাগের পরিচালক ও মেডিসিন বিশেষজ্ঞ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031