IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> রাজনীতি >> এমপি পদপ্রার্থী সবুজের মোটরসাইকেল শোভাযাত্রা

পাবনা-২ আসন

এমপি পদপ্রার্থী সবুজের মোটরসাইকেল শোভাযাত্রা

এমপি পদপ্রার্থী সবুজের মোটরসাইকেল শোভাযাত্রা

ধূমকেতু প্রতিবেদক, সুজানগর : পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ ৫ শতাধিক গাড়িবহর নিয়ে বিশাল শোভাযাত্রা করেছেন।

শনিবার সকালে সুজানগর পৌর শহর থেকে এই শোভাযাত্রা বের হয়। এসময় বিভিন্ন বিভিন্ন এলাকা থেকে থেকে শত শত মোটরসাইকেল নিয়ে অসংখ্য নেতাকর্মী জড়ো হতে থাকে। পরে সেখান থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে সুজানগর উপজেলার ভাঁয়না, সাতবাড়িয়া, মানিকহাট, নাজিরগঞ্জ, হাটখালী, রাণীনগর, আহমদপুর, তাঁতিবন্দ, দুলাই, সাগরকান্দি, বেড়া উপজেলা ও আমিনপুর থানার মাসুন্দিয়া, ঢালারচর, রুপপুর, জাতসাকিনিয়াসহ পাবনা-২ সংসদীয় আসনের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

শোভাযাত্রায় অংশ নেওয়া আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জানান, পাবনা-২ আসনের সাধারণ মানুষের আস্থার প্রতীক আশিকুর রহমান খান সবুজ বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়ে পড়েন, তিনি বাংলাদেশ ছাত্রলীগ রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সমাজ সেবা সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্যসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

নির্বাচনী এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের সার্বক্ষণিক খোঁজখবর রাখাসহ নির্বাচনী এলাকার বিভিন্ন উন্নয়ন, সমাজ সেবা ও ক্রীড়া ও সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে দীর্ঘদিন ধরে তিনি নিজেকে সম্পৃক্ত রেখে চলেছেন। ফলে নির্বাচনী এলাকা জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে তার একটা পরিচ্ছন্ন ও নিজস্ব ব্যক্তি ইমেজ তৈরি হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনা আশিকুর রহমান খান সবুজকেই মনোনয়ন দেবেন বলেও প্রত্যাশা রাখেন তারা।

এসময় সরকারের উন্নয়ন ও সফলতা সাধারণ ভোটারদের সামনে তুলে ধরে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা উপ-কমিটির সাবেক সদস্য আশিকুর রহমান খান সবুজ বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগকে আবারও বিজয়ী করতে উন্নয়নের প্রতীক নৌকায় ভোট দেবার আহ্বান জানান।

এছাড়া বর্তমান প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন প্রত্যাশা রেখে তিনি বলেন, পাবনা-২ নির্বাচনী এলাকার গরীব ও অসহায় মানুষের পাশে থেকে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। তাই আমি আশা রাখি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে পাবনা-২ আসনের নৌকার মনোনয়ন দেবেন। আর আওয়ামী লীগের মনোনয়ন পেলে বিজয়ী হবেন এবং তিনি তার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে নির্বাচনী এলাকার অবহেলিত জনগণের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবেন।

শোভাযাত্রায় পাবনা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান মশিউর রহমান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা হামিদুল হক হাজারী, সুজানগর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুল হাসান রোজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক উপ-দপ্তর সম্পাদক রেজা মন্ডল, সুজানগর পৌর কাউন্সিলর মুশফিকুর রহমান সাচ্চু, সরদার পাশু, নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম রফিক মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল করিম মন্ডল, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ নাজিরগঞ্জ ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুল মানিক খান ও আওয়ামী লীগ নেতা তফিজ মন্ডল, দলীয় নেতা মুক্তি, স্বপন, শ্রী সুবাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা সোহেল হাসান বাবুসহ পাবনা-২ আসনের বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগসহ সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের অসংখ্য দলীয় নেতাকমী অশগ্রহণ করেন।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে বি.এস.সি,এম.এস.সি সম্পন্ন করা সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের নওয়াগ্রামের মেধাবী কৃতি সন্তান আশিকুর রহমান খান সবুজের পিতা প্রয়াত সৈয়দ আলী খান নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন এবং (১৯৬৯-১৯৭৩) সাল পর্যন্ত নাজিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

আশিকুর রহমানের সেজ ভাই মশিউর রহমান খান বর্তমানে পাবনা জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও নাজিরগঞ্জ ইউপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। সেজ বোন জিন্নাত আরা রোজী বর্তমানে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি এবং এর আগে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজ সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ছোট বোন জেসমিন আরা মৌসুমী ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031