IMG-LOGO

রবিবার, ১২ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা‘হরমুজ প্রণালি পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে, টোল দিতে হবে রিয়ালে’বাগমারায় মাটিখেকো সাইদুরের ১ মাসের কারাদণ্ড, ভ্রাম্যমাণ আদালতের অভিযানমান্দায় স্টেডিয়াম নির্মাণ কাজে অনিয়মের অভিযোগবালুর পরিবর্তে লাল মাটি দিয়ে চলছে মাঠ ভরাটগোমস্তাপুরে রেল দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যুরাজশাহীতে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত: অপরাধ দমনে কড়া বার্তারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়নে রাসিকের সাথে নেদারল্যান্ডসের কোম্পানি সুইপ স্মার্টের মতবিনিময়ফুলবাড়ীতে ২ দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধনকুষ্টিয়ায় মাজারে হামলা-অগ্নিসংযোগ, পীর নিহত‘পিলখানা হত্যাকাণ্ড চালিয়ে সেনাবাহিনীকে দুর্বল করা হয়েছিল’মহাদেবপুরে কৃষি প্রণোদনার সার-বীজ বিতরণের উদ্বোধনবাগমারায় প্রতিষ্ঠান প্রধানদের সাথে এমপির মতবিনিময়বাঘায় বিক্রি করা জমি দখলের চেষ্টায় হামলা-মামলা
Home >> রাজনীতি >> ‘শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে ভাতার টাকা আরও বৃদ্ধি করবেন’

‘শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে ভাতার টাকা আরও বৃদ্ধি করবেন’

‘শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসলে ভাতার টাকা আরও বৃদ্ধি করবেন’

ধূমকেতু প্রতিবেদক, আত্রাই : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারো ক্ষমতায় আসলে দেশে উপকারভোগীদের ভাতার টাকা আরো বৃদ্ধি করে দিবেন। বিধবা ভাতা, গর্ভ ভাতা, বয়স্ক ভাতা, প্রতিবন্ধিভাতাসহ বিভিন্ন প্রকারের ভাতার প্রচলন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, শুরুতেই ১০০টাকা করে প্রতি মাসে ভাতার টাকা দেয়া শুরু করলেও বর্তমানে সেই টাকা বৃদ্ধি করে সর্বোচ্চ ৮৫০টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। এছাড়া মুক্তিযোদ্ধাদের প্রায় ২০হাজার টাকা পর্যন্ত দেয়া হচ্ছে। দেশের অসহায়, দু:স্থ্য এবং বয়স্করা নানা ভাবে অবহেলিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী সেই অসহায়ত্যের কথা চিন্তা করে তাদের সহায়তার জন্য সরকারীভাবে ভাতার প্রচলন শুরু করেন।

তিনি আরও বলেন, আগামী বছরের জানুয়ারীতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে শেখ হাসিনাকে যদি আপনারা ভোট দেন এবং আবারও তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হতে পারেন তাহলে আপনাদের ভাতার টাকার পরিমান আরও বৃদ্ধি করবেন। তাই আগামী নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে নৌকা মাকায় ভোটের কোন বিকল্প নেই।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়ন পরিষদ আয়োজিত হাতিয়াপাড়া স্কুল মাঠে সামাজিক সুরক্ষা কর্মসূচীর আওতায় উপকারভোগীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি আনোয়ার হোসেন হেলাল।

সাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুক্তিযোদ্ধা এবাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দুলাল দত্ত,সাধারণ সম্পাদক আক্কাছ আলী, ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমান।

আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সোহেল রানাসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং ওই ইউনিয়নের আওতায় চার হাজার ৬২৪জন উপকারভোগীরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031