IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> রাজনীতি >> ‘ষড়যন্ত্র রুখে নৌকার বিজয় ঘটাতে হবে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি এনামুলকে চাই বাগমারায়বাসী

‘ষড়যন্ত্র রুখে নৌকার বিজয় ঘটাতে হবে’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় এমপি এনামুলকে চাই বাগমারায়বাসী

ধূমকেতু প্রতিবেদক, মচমইল : কয়েক দিন পরেই ঘোষণা করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এরই মধ্যে সারাদেশেই প্রার্থী নিয়ে চলছে না না গুঞ্জণ। দেশব্যাপি বইছে নির্বাচনী হাওয়া। সেই হাওয়ায় বাদ পড়েনি বাগমারাও। দীর্ঘ সময় ধরে বাগমারায় আপামর জনগণের পাশে থেকে উন্নয়নের মহাযজ্ঞ সম্পাদন করছেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। ১৫ বছর থেকে দৃশ্যমান সকল উন্নয়ন ঘটানোর সঙ্গে সঙ্গে প্রতিটি মানুষের যে কোন প্রয়োজনে কাছে থেকেছেন সর্বদায়। অশান্ত আর রক্তাক্ত বাগমারাকে শান্তির জনপদে পরিণত করেন তিনি। এছাড়াও এক সময়ের অন্ধকার বাগমারাকে আধুনিক উপজেলায় বাস্তবায়ন করে চলেছেন। সে কারণে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে চতুর্থ বারের মতো বাগমারা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপিকেই প্রার্থী হিসেবে সর্বসম্মতিক্রমে সুপারিশ করা হয়েছে।

শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির মাসিক সভায় এই সুপারিশ করেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির হাত ধরে ২০০৮ সাল থেকে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালনা হয়ে আসছে রাজশাহী-৪ (বাগমারা) আসন। বাগমারার প্রতিটি দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি চলমান কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির প্রচেষ্টায়।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় কার্যকরি কমিটির মাসিক সভায় সভাপতি হিসেবে বক্তব্য রাখেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি। ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল ষড়যন্ত্র রুখে নৌকার বিজয় ঘটাতে হবে। দেশের উন্নয়নে নৌকার পক্ষে সবাইকে আরো দৃঢ় ভাবে কাজ করতে হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সকল প্রস্তুতি গ্রহণ করছে উপজেলা আওয়ামী লীগ। তৃণমূল আওয়ামী লীগ শক্তিশালী হলে নৌকার বিরোধীতা করে লাভ নেই। তৃণমূল আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবেনা। আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে জাতীয় সংসদ নির্বাচন সবার আগে। নৌকার বিজয়ের লক্ষ্যে নতুন নতুন পরিকল্পনা নিয়ে সামনে এগিয়ে চলেছে উপজেলা আওয়ামী লীগ।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এগিয়ে চলেছে দেশের সকল উন্নয়ন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেতৃবৃন্দের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগের সংগঠনে থেকে কেউ দলের বিরুদ্ধে কথা বলতে পারে না। দল কোন বড় নেতার ক্ষমতায় চলে না। দল চলে গঠনতন্ত্র মেনে। দেশে উন্নয়নের ভিত্তি আরও শক্তিশালী এবং স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে। দলের সবাইকে সুসংগঠিত হয়ে সামনে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, নৌকার বিজয়ের লক্ষ্যে এরই মধ্যে প্রতিটি ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠনের কার্যক্রম এগিয়ে চলেছে। আগামী নির্বাচনে রাজনীতিক পরিস্থিতি সাংগঠনিক ভাবেই এগিয়ে নেয়া হবে। বিএনপি-জামায়াত দেশে যে নৈরাজ্য সৃষ্টি করে মানুষরে জানমালের ক্ষতি করছে তা মেনে নেয়ার মতো না। তাদের সন্ত্রাসী সকল কর্মকান্ডকে প্রতিহত করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় অবৈধ কর্মসূচীর বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করতে হবে বলেও জানান তিনি। মাসিক সভার শুরুতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে সকল নেতৃবৃন্দ মৃত্যুবরন করেন তাদের বিদেহী আত্মার শান্তি কামনায় শোক প্রস্তার গ্রহণের পাশাপাশি দোয়া করা হয়।

কার্যকরি কমিটির মাসিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক আব্দুল জব্বার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোসলেম উদ্দীন, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, রেজাউল হক, ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী।

মাসিক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি আফতাব উদ্দীন আবুল, রিয়াজ উদ্দীন আহমেদ, জাহাঙ্গীর আলম হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, সহ দপ্তর সম্পাদক আব্দুল জলিল মাস্টার, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ সরকার, আল-মামুন, জাহাঙ্গীর আলম, তথ্য ও গবেষনা সম্পাদক আশরাফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন, যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক মাসুদ রানা কামাল।

আরও উপস্থিত ছিলেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আব্দুল মতিন, শ্রম সম্পাদক সাইফুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আলী হাসান, সাংস্কৃতিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল, মহিলা বিষয়ক সম্পাদিকা জাহানারা বেগম, কার্যকরী কমিটির সদস্য চেয়ারম্যান আনোয়ার হোসেন, মোজাম্মেল হক, মাজেদুল ইসলাম সোহাগ, সাবেক অধ্যাপক আব্দুস সামাদ, আসলাম আলী আসকান, আবুল কালাম আজাদ, বকুল আলী খরাদি, আব্দুল মান্নান, আখতারুজ্জামান বুলবুল, কাউসার আলী, লোকমান আলী, আকবর আলী, শাহরিয়া আলী, আব্দুল জলিল, জাহেদুর রহিম মিঠু, মিজানুর রহমান, আতাউর রহমান, জহুরুল ইসলাম।

এছাড়াও মহিলা লীগের সভাপতি কহিনুর বানু, কৃষকলীগের সভাপতি মহসীন আলী, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাধারণ সম্পাদক পারভীন আক্তার, উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা পর্যায়ের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930