ধূমকেতু প্রতিবেদক, নন্দীগ্রাম : বগুড়ার নন্দীগ্রাম পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি। এ নির্বাচনে ৩ মেয়র প্রার্থীসহ মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।
বৃহস্পতিবার ৩১ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৮ জন ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করে।
মেয়র পদে মনোনয়নপত্র দাখিল করেন আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান, বিএনপি প্রার্থী সুশান্ত কুমার সরকার শান্ত ও স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান সিদ্দিকী জুয়েল।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার আব্দুস সালাম বিষয়টি নিশ্চিত করেছে।


