IMG-LOGO

শুক্রবার, ৫ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

২১ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিদ্যালয়ের মাঝখান দিয়ে সড়ক নির্মানের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালনবাগমারায় ভূমি অফিস দালালমুক্ত করতে এসিল্যান্ডের কঠোর উদ্যোগসিংড়ায় জামায়াত প্রার্থীর মতবিনিময় সভাদিনাজপুর-৫ আসনে লড়বেন ব‌্যারিস্টার একেএম কামরুজ্জামানটি-টোয়েন্টি ব্যাটারদের জন্য বিশেষ ক্যাম্প, শুরু হবে শনিবারশীতের সন্ধ্যায় ভিন্ন স্বাদে ডিমের ঝাল পোয়া পিঠাফিরছেন গোলাম মামুন ও মাইশেলফ অ্যালেন স্বপনকুষ্টিয়ায় বৃদ্ধার গলা-হাত-পা বাঁধা লাশ উদ্ধারকেন্দ্রীয় ব্যাংকের সার্ভার ডাউন, ইন্টারনেট ব্যাংকিংয়ে ভোগান্তিরেকর্ডগড়া সেঞ্চুরিতে ইংল্যান্ডকে একাই টানছেন রুটঘরে তেলাপোকা দূর করার উপায়ফটোগ্রাফারদের অপমান করায় পরিবারসহ বয়কট হচ্ছেন জয়া৬ষ্ঠ বর্ষে পদার্পন করলো ‘ধূমকেতু নিউজ’বন্যা কবলিত শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় বৃষ্টিপাতের পূর্বাভাস
Home >> রাজনীতি >> ‘দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

‘দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগ এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেছেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন করছেন। দেশের ব্যাপক উন্নয়ন এখন দৃশ্যমান। পদ্মাসেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, পায়রা বন্দর নির্মাণ, সোনাদিয়া গভীর সমুদ্র বন্দর নির্মাণ সহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড দৃশ্যমান। দেশের অর্থনৈতিক অবস্থাও শক্তিশালী হয়েছে। আওয়ামী লীগ সরকারের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার দুপুরে তোফা কনভেনশন হলে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দকে নিয়ে ডেমোক্রেসি ইন্টারন্যাশাল আয়োজিত এক কর্মশালায় এসব কথা বলেন তিনি।

কর্মশালায় সভাপতির বক্তব্যে মেয়র আরও বলেন, যারা ২০০৫ সালে বাইতুল মোকাররমে পবিত্র কোরআন শরীফকে আগুনে পুড়িয়েছে, তারাই দুর্গাপূজায় প্রতিমা ভাংচুর করেছে। তারা দেশের উন্নয়ন মেনে নিতে পারছে না। ধর্মীয় বিষবাষ্পকে উসকে দিয়ে দেশকে অস্থিতিশীল করতে অপচেষ্টা চালাচ্ছে। তবে তাদের সেই অপচেষ্টা সফল হবে না। আমরা আওয়ামী লীগের নেতাকর্মীরা সজাগ আছি।

কর্শশালায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি শাহীন আকতার রেনী বলেন, যারা এই দেশকে মনেপ্রাণে স্বীকৃতি দিতে চান না, তারাই এদেশে ধর্মের নামে সহিংসতা করছে। দেশকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। এদেশের মানুষে তাদের প্রত্যাখান করেছে।

তিনি আরও বলেন, নারীদের ক্ষমতায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। তিনি ক্ষমতা গ্রহণের পরই মনে করেছেন, এদেশের অর্ধেক জনগোষ্ঠী নারীকে বাদ দিয়ে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। তাইতো নারীর ক্ষমতায়ন করেছেন। অফিস-আদালত, প্রশাসন, পুলিশ, ব্যাংকসহ সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অবদান বলে শেষ করা যাবে না। আমাদের উচিত প্রধানমন্ত্রীর উন্নয়ন ও অবদান মানুষের সামনে তুলে ধরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর এসপিএল, ডেপুটি চিফ অফ পার্টি লেসলি রিচার্ড।

বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবীর কাওসার, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র ডাইরেক্টও (ইলেকশন) আব্দুল আলীম প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30