IMG-LOGO

রবিবার, ৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

২৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২১ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন বসছে আগামীকালগাজায় বিয়ের অনুষ্ঠানে ইসরাইলি হামলায় নিহত ৫যেভাবে দেখবেন বিশ্বকাপ ফুটবলআন্দোলনে ভারতের জেন-জি কী চায়বুবলী জানালেন মেয়ের বাবা হয়েছেন শাকিবতানোরে পৌর বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিতমোহনপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন‘ট্রাম্পের কাছ থেকে ভদ্রতা শেখা উচিত জেলেনস্কির’তুরস্কের সঙ্গে প্রতিরক্ষাসহ ২ কমিটি গঠনের সিদ্ধান্তসিংড়ায় আড়াই লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ধ্বংসরায়গঞ্জে জমে উঠেছে গ্রীষ্মকালীন লিচু সহ বিভিন্ন ফলের বেচাকেনারাজশাহীতে ‘সবুজ উৎসব’: শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ১ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনবাগমারায় মাদক ব্যবসায়ীর বাড়িতে পুলিশের অভিযান, উদ্ধার ৪ মোটরসাইকেলহাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যুনামে ৫০ শয্যা হলেও, বাস্তবে নেই: তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এখন নিজেই ‘রোগী’
Home >> রাজনীতি >> মান্দার ১৪ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট

মান্দার ১৪ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট

ধূমকেতু প্রতিবেদক, মান্দা : নওগাঁর মান্দা উপজেলার ১৪ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করেছেন ভোটাররা। ভোটের আগের সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করলেও ভোটের দিনের চিত্র ছিল একেবারেই উল্টো। কেন্দ্রগুলোতে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। বিকেলে পুরুষ ভোটাররা দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। ছোটখাটো বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া কোনো কেন্দ্রেই বড় ধরণের সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।

সকাল থেকেই ভোটকেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। ফলে সকাল থেকেই শীত উপেক্ষা করে নির্বাচন কেন্দ্রগুলোতে মানুষের ব্যাপক উপস্থিতি দেখা যায়। উপজেলার গনেশপুর, মৈনম, প্রসাদপুর, ভালাইন, পরানপুরসহ বিভিন্ন ইউনিয়নের অন্তত ২৫টি কেন্দ্র ঘুরে এসব চিত্র দেখা গেছে।

সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে নারীদের বুথে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন ভোটাররা। এ সময় পুরুষদের বুথগুলো ছিল অনেকটা ভোটারশূন্য। পুুরুষ বুথগুলোতে ভোটাররা একজন একজন করে এসেছেন, আর ভোট দিয়ে চলে গেছেন। তবে দুপুরের পর আবার পুরুষদের বুথে ভিড় জমতে শুরু করে। তখন নারীদের বুথ ছিল প্রায় ফাঁকা।

সকাল ৭ টা ৪৫ মিনিটে নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার কিন্টারগার্ডেন কেন্দ্রের সামনে গিয়ে দেখা যায়, ভোটগ্রহণ শুরুর জন্য তখনও ওই কেন্দ্রের প্রধান ফটক খুলে দেওয়া হয়নি। শতাধিক নারী ভোটার ও কিছু পুরুষ ভোটার ভোট দেওয়ার জন্য ভোটকেন্দ্রে প্রবেশের জন্য প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভোটগ্রহণ শুরু হলে ওই কেন্দ্রের তিনটি নারী বুথে ভোটাররা সারিতে দাঁড়িয়ে ভোট দিতে শুরু করে। অন্যদিকে পুরুষদের তিনটি বুথে দাঁড়ানো কোনো ভোটার ছিল না।

সকাল পৌনে ১০টার দিকে গনেশপুর ইউনিয়নের সতীহাট কেটি উচ্চবিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, চারটি পুরুষ বুথের সামনে কোনো ভোটার নেই। তবে নারী বুথের চারটিতে দীর্ঘ সারি। ওই চারটি বুথের সামনে অন্ত ১৫০ জন ভোটার দাঁড়িয়ে আছেন। ওই ইউনিয়নের শ্রীরামপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের চিত্রও একই।

সতীহাট কেটি উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা নীলকুঠি গ্রামের ফাতেমা বিবি (৪৫) বলেন, ‘বাড়িতে কাজ পড়ে আছে। সকাল সকাল ভোট দিয়ে বাড়ির কাজ করতে হবে। তাই আমি ও শাশুড়ি সকালেই ভোট দিতে এসেছি। আমরা ভোট দিয়ে গেলে বাড়ির পুরুষ লোকেরা ভোট দিতে আসবে।

উপজেলার এনায়েতপুর গ্রামের ভোটার অমল চন্দ্র সরকার বলেন, ‘সকালে মাঠে ধান কাটার কাজ ছিল। দুপুরের মধ্যে কাজ শেষ করে ভোট দিতে এসেছি। বিকেলে কোনো কাজ করব না। ভোট গণনা পর্যন্ত কেন্দ্রেই থাকব।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুর রশিদ বলেন, ‘বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। বিকেল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। ভোটের আগে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে শঙ্কার সৃষ্টি হলেও কোনো ধরণের গোলযোগ ছাড়াই ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আশা করছি, ভোট গণনা ও ফলাফল ঘোষণার সময়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে না।’

উল্লেখ্য, তৃতীয় ধাপের এই নির্বাচনে মান্দা উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯৩ জন, সংরক্ষিত পদে ১৭৩ জন ও সাধারণ সদস্য পদে ৫৪৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news