ধূমকেতু প্রতিবেদক, বগুড়া : বগুড়া গাবতলীর ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত ৪ জন ও স্বতন্ত্র ৫ জন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারী) নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন আওয়ামী লীগ মনোনীত (নৌকা মার্কা) বালিয়াদিঘী ইউনিয়নে ইউনুস আলী ফকির, নাড়ুয়ামালা ইউনিয়নে আব্দুল গফুর মন্ডল, গাবতলী সদর ইউনিয়নে ফারুক আহম্মেদ ফারুক, দক্ষিণ পাড়া ইউনিয়নে এ্যাড. রফিকুল ইসলাম।
স্বতন্ত্র নব-নির্বাচিত চেয়ারম্যানরা হলেন :
রামেশ্বর পুর ইউনিয়নে আব্দুল ওহাব মন্ডল, নশিপুর ইউনিয়নে ইনঞ্জিনিয়ার রাজ্জাকুল আমিন রোকন তালুকদার, মহিষাবান ইউনিয়নে আব্দুল মজিদ মন্ডল, কাগইল ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লা, দুর্গাহাটা ইউনিয়নে শাহীদুল কবীর টনি।
উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হলেও বাকী ৩টি ইউনিয়নে আগামী ৩১ জানুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এ তথ্য নিশ্চিত করেছেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা রুহুল আমীন ।


