IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> পুঠিয়া-নাটোরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে ভারতীয় অতিথিবৃন্দ

পুঠিয়া-নাটোরের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে ভারতীয় অতিথিবৃন্দ

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলার অংশ হিসেবে রাজশাহী অঞ্চলের ঐতিহাসিক ও গুরুত্বর্পূণ স্থাপনা পরিদর্শন করেছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ রাজনৈতিক, সমাজিক, সংস্কৃতিকর্মী ও গণমাধ্যমকর্মীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

রোববার পুঠিয়া ও নাটোরে দিনব্যাপী বিভিন্ন স্থাপনা পরিদর্শনাকালে সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বাংলাদেশ-ভারত মৈত্রীর ৫০ বছর পূর্তিতে রাজশাহী সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় ফ্রেন্ডস অব বাংলাদেশের উদ্যোগে রাজশাহীতে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি উভয় দেশের অংশগ্রহণে সাংস্কৃতিক মিলনমেলা অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে রোববার পুঠিয়া রাজবাড়ি এবং বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবন পরিদর্শন করেন ভারতের অতিথিবৃন্দ। দুপুর ১২টায় পুঠিয়া রাজবাড়িতে ভারতের অতিথিদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়।

এরপর বিকেলে নাটোর রাজবাড়ি ও উত্তরা গণভবনে ভারতের অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান, রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি প্রমুখ। পরিদর্শনকালে ভারতীয় অতিথিবৃন্দকে ঐতিহাসিক স্থাপনা সমূহের ইতিহাস ও ঐতিহ্য বর্ণনা করা হয়। এছাড়া পরিদর্শনকালে পুঠিয়া রাজবাড়িতে অবস্থিত ঐতিহাসিক শিবমন্দর ও নাটোরে রাজবাড়িতে অবস্থিত সর্বমঙ্গলা মন্দিরে পূজায় অংশ নেন ভারতীয় অতিথিবৃন্দ।

পরিদর্শনকালে নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অপু উকিল সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যক্তিবর্গ ও গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলায় অংশ নিতে ভারতের মন্ত্রী সহ ৩৬ সদস্যের একটি দল গত ২৫ ফেব্রæয়ারি রাজশাহীতে আসেন। আগামী ২৮ ফেব্রুয়ারি মিলনমেলা শেষে তারা ভারতে ফিরে যাবেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31