IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> রাজশাহী >> বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা সফল হওয়ায় মেয়র লিটনের ধন্যবাদ

বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা সফল হওয়ায় মেয়র লিটনের ধন্যবাদ

এএইচএম খায়রুজ্জামান লিটন

এএইচএম খায়রুজ্জামান লিটন। ছবি- ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা-২০২২ সফল হওয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন সাংস্কৃতিক মিলনমেলার প্রস্তুতি কমিটির আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

মঙ্গলবার এক বিবৃতিতে এই ধন্যবাদ জ্ঞাপন করেন রাসিক মেয়র।

বিবৃতিতে রাসিক মেয়র বলেন, ‘গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২২ রাজশাহীতে অনুষ্ঠিত হলো ৪ দিনব্যাপী বাংলাদেশ-ভারত ৫ম সাংস্কৃতিক মিলনমেলা ২০২২। এই অনুষ্ঠানমালা সফল হয়েছে সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। এই মিলনমেলা সফল করার জন্য প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দ, মন্ত্রী পরিষদ ও জাতীয় সংসদের সদস্যবৃন্দ, সিভিল ও পুলিশ প্রশাসনের সদস্যসৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, আমন্ত্রিত ভারতীয় অতিথিবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ, রাজশাহী কলেজ কর্তৃপক্ষ এবং রাজশাহী বিভাগের সর্বস্তরের শুভানুধ্যায়ীবৃন্দ সর্বোচ্চ সহযোগিতা করেছেন। তার ফলে এই মিলনমেলা সত্যিকার অর্থেই জনগণের উৎসবে পরিণত হয়েছিল। ফলত একই সঙ্গে রাজশাহীবাসীর গৌরব ও কৃতিত্ব সারাদেশে অনুরণিত হয়েছে। তাই সানন্দে আমি সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। জয় বাংলা জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news