IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> রাজশাহী >> গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাসিকের মোমবাতি প্রজ্জ্বলন

গণহত্যা দিবসে শহীদদের স্মরণে রাসিকের মোমবাতি প্রজ্জ্বলন

ধূমকেতু প্রতিবেদক : ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। দিবসটিতে শহীদদের স্মরণে শুক্রবার সন্ধ্যায় নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করা হয়। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ ও ১নং ওয়ার্ড কাউন্সিলর রজব আলী, ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর এসএম মাহবুবুল হক পাভেল, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সোবহান লিটন, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর বেলাল আহম্মেদ, সংরক্ষিত নারী আসনের কাউন্সিলর উম্মে সালমা বুলবুলি, আয়েশা খাতুন ও মাজেদা বেগম।

আরও উপস্থিত ছিলেন, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মশিউর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী নূর ইসলাম তুষার, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মামুন, নগর পরিকল্পনাবিদ বনি আহসান, পরিবেশ উন্নয়ন কর্মকর্তা সৈয়দ মাহমদু-উল-ইসলাম, ত্রাণ কর্মকর্তা সৈয়দ জুবায়ের হোসেন মুন, জনসংযোগ কর্মকর্তা মোস্তাফিজ মিশু, সহকারী প্রকৌশলী আসিফুল হাবিব নিবিড়, উপ-সহকারী প্রকৌশলী ফররুখ আহমেদ শিশির, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আজমির আহম্মেদ মামুনসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

গণহত্যা দিবসে অন্যান্য কর্মসূচির মধ্যে আরো ছিল বাদ জুম্মা ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত ও প্রার্থনা। রাত ৯.০০ টা থেকে ৯.০১ মিনিট পর্যন্ত ০১ মিনিটের জন্য মহানগরী এলাকায় প্রতীকি ব্ল্যাক-আউট (কেপিআই ও জরুরি স্থাপনা ব্যতীত)।

আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে নগর ভবন ও সকল ওয়ার্ড কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ১০.০০টা ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ, বাদ যোহর ও সুবিধামত সময়ে স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সোনাদিঘী জামে মসজিদ, নগরভবন ওয়াক্তিয়া মসজিদসহ প্রত্যেক ওয়ার্ডের মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডাসহ সকল ধর্মীয় উপসানলয়ে শহীদদের আত্মার মাগফেরাতসহ দেশ ও জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে। বিকেল ৪টায় মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচ: রাজশাহী সিটি কর্পোরেশন ও জেলা ক্রীড়া সংস্থা, রাজশাহী। সন্ধ্যা ৭টায় লালন শাহ পার্ক মুক্তমঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930