IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> টপ নিউজ >> সেচের পানি না পেয়ে বিষপানে মৃত্যুর পাম্প অপারেটর গ্রেপ্তার

সেচের পানি না পেয়ে বিষপানে মৃত্যুর পাম্প অপারেটর গ্রেপ্তার

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহীতে পানি না পেয়ে দুই কৃষকের বিষপানে আত্মহত্যার ঘটনায় পলাতক পাম্প অপারেটর মো. সাখাওয়াত হোসেনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। ওই ঘটনায় মৃতের পরিবার থেকে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে তাকে গোদাগাড়ী থানার চব্বিশ নগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম।

তিনি বলেন, অভিনাথ মারান্ডি (৩৬) ও রবি মারান্ডি (২৭) নামের দুই কৃষক বিষপানে মারা যান। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাদের মৃত্যুর পর স্বজনরা বিএমডিএর পাম্প অপারেটর সাখাওয়াতের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। বিএমডিএর পানি না পেয়ে ওই দুই কৃষক আত্মহত্যা করেন এবং এর জন্য দায়ী করা হয় পাম্প অপারেটর সাখাওয়াতকে। মামলার পর থেকেই পাম্প অপারেটর আত্মগোপনে ছিলেন। অনেক চেষ্টার পর শনিবার গভীর রাতে তাকে গ্রেফতার করতে সক্ষম হই।

ওসি বলেন, রোববার (৩ এপ্রিল) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হবে। এরপর তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে ৩ দিনের রিমান্ড আবেদন করা হবে।

ওই দুই কৃষকের পোস্ট মর্টেম রিপোর্ট পেয়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, পোস্ট মর্টেম রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। পোস্ট মর্টেম রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ সুনিশ্চিত হওয়া যাবে। তাছাড়া কৃষি মন্ত্রণালয় থেকেও এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারাও কাজ করছেন।

আমাদের দায়িত্ব ছিল আসামি ধরা, তা আমরা ধরেছি। বাকি বিচার কার্য আদালত করবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news