IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> নৌরুট ও ট্রেন যোগাযোগ চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা

নৌরুট ও ট্রেন যোগাযোগ চালুর বিষয়ে ফলপ্রসূ আলোচনা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।

রোববার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৩টায় নগর ভবনে মেয়র দপ্তরকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত নৌরুট চালু ও রাজশাহী থেকে কলকাতা ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়।

বৈঠক শেষে মেয়র খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, আমাদের নৌপথটি সচল করে ভারত থেকে মালামাল রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নেওয়া যায় কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে। রাজশাহী থেকে কলকাতা পর্যন্ত ট্রেন সার্ভিসের প্রয়োজনীয়তার কথা বলেছি। তিনি এসব বিষয়ে সম্মত হয়েছেন। তাঁর সরকারকে এটি অবহিত করবেন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী এলাকায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়াসহ যেসব মানুষ বসবাস করেন, তারা যাতে মাদক ব্যবসাসহ অন্য কোন কাজে লিপ্ত না হয়ে পারস্পারিক সৌহার্দ্যপূণ সম্পর্ক নিয়ে এগিয়ে যান, সেই বিষয়গুলো নিয়ে কথা হয়েছে। আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। এর সুফল রাজশাহীবাসী তথা রাজশাহী বিভাগের মানুষ ও দেশের মানুষ পাবে।

ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, রাজশাহীর সাথে ভারতের নৌরুট চালু ও ট্রেন যোগাযোগ চালুর ব্যাপারে আলোচনা হয়েছে। এ বিষয়ে ভারত সরকারও আন্তরিক। এসব চালু হলে উভয় দেশ লাভবান হবে।

ভারতীয় হাইকমিশনার আরও বলেন, রাজশাহী ক্লিন সিটি ও গ্রিন সিটি। ইতোমধ্যে সারাদেশে রাজশাহীর সুনাম ছড়িয়ে পড়েছে। রাজশাহীতে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।

বৈঠকের শুরুতে ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনারের হাতে সম্মননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন রাসিক মেয়র।

এরআগে ভারতীয় হাইকমিশনারের আগমনে নগর ভবনের প্রধান ফটকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন। এরপর নৃত্য ও গানের তালে তালে বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে সিটি কর্পোশেনের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news