IMG-LOGO

মঙ্গলবার, ২১ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় এসএসসি ও সমমানের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ইউএনওনিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা, চারজন পুলিশ হেফাজতেনিয়ামতপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬৪ পরীক্ষার্থীকু‌ষ্টিয়ায় দুর্বৃত্তদের গুলিতে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গুলিবিদ্ধ ১০ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষায় প্রথম দিনে অনুপোস্থিত ২৭ জন পরীক্ষার্থীগোমস্তাপুরে এসএসসি ও সমমান পরীক্ষায় অনুপস্থিত ৬৩ জনপোরশায় কৃষি বিভাগের পার্টনার কংগ্রেস অনুষ্ঠিতকুষ্টিয়ায় ছোট ভাইয়ের বড় ভাই নিহততানোরে প্রয়াত মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের সপ্তম মৃত্যু বার্ষিকী পালনপুঠিয়ায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিতজেলা পরিষদের প্রশাসকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিতসিংড়ায় বোরো ধান কর্তন উৎসবরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১চারঘাটে পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে ১ নারী ও ১ যুবকের মৃত্যুরাজশাহীতে ক্লাস্টার উন্নয়ন ও ক্যাপিটাল বিনিয়োগউন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৮

রাজশাহী জেলা পুলিশের অভিযানে আটক ২৮

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পুলিশের অভিযানে ২৪ ঘন্টায় ২৮ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৫ জুলাই) রাজশাহী জেলার বিভিন্ন থানা ও ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

রাজশাহী অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম জানান, গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ২ জন, মোহনপুর থানা ১ জন, বাগমারা থানা ১৩ জন, দুর্গাপুর থানা ৩ জন, পুঠিয়া থানা ৪ জন, চারঘাট মডেল থানা ২ জন ও বাঘা থানা ১ জনকে আটক করে।

তিনি জানান, আটককৃত মধ্যে ৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৭ জনকে মাদকদ্রব্যসহ ১২ জনকে অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে, গোদাগাড়ী মডেল থানা পুলিশ লিটন সরেন (২৯) কে ২০লিটার চোলাইমদসহ আটক করে। তানোর থানা পুলিশ খোকন আলী (২৫) কে ২০০ পিচ ইয়াবাসহ আটক করে।

অপরদিকে, বাগমারা থানা পুলিশ শহিদুল ইসলাম (৩৫) কে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক করে। দুর্গাপুর থানা পুলিশ দুলাল প্রামানিক (৪৫) কে ১৭৫ গ্রাম গাঁজা ও বিপ্লব হোসেন (২২) কে ১ গ্রাম হেরোইনসহ আটক করে।

এছাড়াও পুঠিয়া থানা পুলিশ মনজিল হোসেন (৬৫) কে ৮ লিটার চোলাইমদসহ আটক করে। বাঘা থানা পুলিশ বুলবুল (৪০) কে ১০ গ্রাম হেরোইনসহ আটক করে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031