IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> রোগী সেজে প্রক্সি দিতে এসে ডাক্তার আটক

রোগী সেজে প্রক্সি দিতে এসে ডাক্তার আটক

ধূমকেতু প্রতিবেদক, রাবি : রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ভর্তি পরীক্ষা চলারসময় এবার ব্যান্ডেজ পড়ে রোগী সেজে প্রক্সি দিতে এসে খুলনার মেডিকেল কলেজের এক প্রভাষককে আটক করা হয়েছে ।

মঙ্গলবার (২৬ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মডেল স্কুল থেকে প্রক্টরিয়ার বডির সদস্যরা তাকে আটক করে । রোগী সেজে নকল ব্যান্ডেজ পড়ে পরীক্ষা দেয়ায় তাকে ১ বছরের কারাদণ্ড দিয়েছেন ভর্তি পরীক্ষার কাজে নিয়োজিত থাকা ভ্রাম্যমাণ আদালত। বর্তমানে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

জানা গেছে, রাবির ‘এ’ ইউনিটের ৪র্থ শিফটের ভর্তি পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়েছে। আটক ডা. শমীর রায় খুলনার গাজী মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের প্রভাষক। এছাড়াও তিনি খুলনা মেডিকেল কলেজের কে-২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি রোল ৮৪৬৪৮-এর পরীক্ষার্থী মোহাম্মদ রাহাত আমীন রিয়াদের পরিবর্তে শেখ রাসেল মডেল স্কুলে পরীক্ষা দিচ্ছিলেন।

এর আগে, প্রক্সি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দুই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে তাদেরকে এক বছরের কারাদণ্ডে দণ্ডিত করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কৌশিক আহমেদ।

জনসংযোগ সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী এখলাসুর রহমান। তিনি ভর্তি পরীক্ষার রোল ১৭২২৮ এর পরীক্ষার্থী লিমনের হয়ে প্রক্সি দেন। অন্যজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ভর্তি পরীক্ষা রোল ৬২৮২৮ এর পরীক্ষার্থী ইশরাত জাহানের হয়ে প্রক্সি দেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী বায়োজিদ খান ভর্তি পরীক্ষা রোল ৩৯৫৩৪ এর পরীক্ষার্থী তানভির আহমেদের হয়ে প্রক্সি দিতে গিয়ে দণ্ডিত হয়েছেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news