IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> রাজশাহীতে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন

রাজশাহীতে সজীব ওয়াজেদ জয়ের ৫২তম জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা’র সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয় এর ৫২তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের উদ্যোগে বুধবার (২৭ জুলাই) রাত ৮টায় কুমারপাড়াস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি শাহীন আকতার রেনী, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মীর ইসতিয়াক আহমেদ লিমন।

দোয়া পরিচালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের যুগ্ম সম্পাদক আহ্সানুল হক পিন্টু।

সভায় বক্তারা বলেন, আজকে বঙ্গবন্ধু দৌহিত্র ও প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয় এর জন্মদিন, আজকে আমাদের আনন্দের দিন। আজকের আনন্দঘন মূহূর্তে সজীব ওয়াজেদ জয়কে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

বক্তারা আরও বলেন, আজকে আমরা যে ডিজিটাল বাংলাদেশের রূপ দেখছি, ডিজিটাল সকল সুবিধা ভোগ করছি তার নেপথ্যের নায়ক হলেন সজীব ওয়াজেদ জয়। একজন প্রচার বিমুখ মানুষ সজীব ওয়াজেদ জয়। নিরবে, নিভৃতে দেশ ও জাতির জন্য নিরলস পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর পুত্র ও তাঁর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হওয়া স্বত্ত্বেও জয়কে আমরা সম্মুখ সারিতে দেখতে পায় না। আজকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপন হয়েছে এটার অবদান সজীব ওয়াজেদ জয়। তিনি আমাদের আগামী প্রজন্মের আইকন।

বক্তারা আরো বলেন, আমরা অতীতে একজন প্রধানমন্ত্রীর সন্তানকে দেখেছি, ক্ষমতার মসনদে বসে ক্ষমতার অপব্যবহার করতে দেখেছি, ভাঙ্গা স্যুটকেশ থেকে রাতারাতি ড্যান্ডি ড্রাইং কোকো ১ থেকে কোকো ৬ ও খাম্বা লিমিটেড এর মালিক বনে যেতে দেখেছি। অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রীর পুত্র পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে সে শিক্ষার আলো দিয়ে জাতিকে আলোকিত করছেন। আগামী দিনে তিনিই জাতিকে নেতৃত্বে দিবেন, তরুণ সমাজ এটাই প্রত্যাশা করে। সজীব ওয়াজেদ জয় এর জন্মদিনে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, রেজাউল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রবিউল আলম রবি, শিল্প ও বানিজ্য সম্পাদক ওমর শরীফ রাজিব, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, উপ-দপ্তর সম্পাদক পংকজ দে, উপ-প্রচার সম্পাদক সিদ্দিক আলম, সদস্য শাহাব উদ্দিন।

আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান, আব্দুস সালাম, মজিবুর রহমান, আলিমুল হাসান সজল, থানা আওয়ামী লীগের মধ্যে রাজপাড়া থানার সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, বোয়ালিয়া (পূর্ব) থানার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, মতিহার থানার সাধারণ সম্পাদক আলাউদ্দিন, নগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন।

এছাড়াও নগর যুবলীগহ সভাপতি রমজান আলী, নগর কৃষক লীগ সভাপতি রহমতউল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকের হোসেন বাবু, নগর স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক জেডু সরকার, নগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা মিতু, নগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিরুফার ইয়াসমিন নিলু প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930