IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> রাজশাহী >> রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিয়েছে রাসিক

রাবির ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সেবা দিয়েছে রাসিক

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের দিক-নির্দেশনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিভিন্ন সেবা প্রদান করা হয়েছে। ২৫ থেকে ২৭ জুলাই তিনদিনব্যাপী বিভিন্ন তথ্য ও সেবা প্রদান করা হয়।

তিনদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে তাদের মাঝে রাজশাহী মহানগরীর তথ্য ও জরুরি ফোন নাম্বার সম্বলিত লিফট বিতরণ করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, রাজশাহী রেলওয়ে স্টেশনের সামনে ও সাহেব বাজার জিরোপয়েন্টে তিনটি হেল্পডেস্কের মাধ্যমে শহরে আগত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আবাসন, বাস, ট্রেন সহ অন্যান্য পরিবহনের সময়সূচি ও ভাড়ার তথ্য, খাবার হোটেলের স্থানসহ প্রয়োজনীয় তথ্য ও সেবা দিয়ে সার্বিকভাবে সহযোগিতা করা হয়। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত এই কার্যক্রম পরিচালনা করা হয়। বিশেষ করে রেলস্টেশন ও বাস স্ট্যান্ডে শিক্ষার্থী ও তাদের অভিভাবক আসলে তাদের স্বাগত জানানো হয়েছে। যার যে সহযোগিতা প্রয়োজন সেই সহযোগিতা প্রদান করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসে ২টি ভ্রাম্যমাণ টয়লেট ও ক্যাম্পাসজুড়ে প্রায় ৫০০ ডাস্টবিন রাখা হয়। দ্রুত সময়ে ক্যাম্পাস ও শহর পরিচ্ছন্ন করেছে রাসিকের পরিচ্ছন্ন বিভাগ। এছাড়া ভর্তিচ্ছু শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট, ন্যাশনাল ব্যাংকের সামনে এবং রেলস্টেশনে ওভারহেড ব্যানার এবং ক্যাম্পাসে স্বাগত জানিয়েছে বিলবোর্ড প্রদান করা হয়।

উল্লেখ্য, ২০ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে রাবি কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলের সাথে সভা করেন রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। সভা থেকে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ জায়গা থেকে ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে বাস্তবায়নে দিক-নির্দেশনা প্রদান করেন সিটি মেয়র।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930