ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বাঘায় নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেছে পিচ বোঝাই একটি ট্রলি। রাস্তা সংস্করণ কাজের জন্য ট্রলিতে করে মশিদপুর এলাকায় পিচ নিয়ে যাচ্ছিলেন চালক ইউসুফ মিঞা। এসময় চালক রক্ষা পেলেও তার ট্রলি ভেঙ্গে গেছে।
বুধবার (২৭ জুলাই) দুপুরে বাঘা-মশিদপুর সড়কের খানের মোড়ে এই ঘটনা ঘটেছে।
ট্রলি চালক ইউসুফ মিঞা জানান, বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিচ বোঝাই ট্রলিটি পুকুরে পড়ে যায়। এসময় লাফ দিয়ে প্রাণে রক্ষা পেয়েছি। তবে ট্রলির সামের অংশ ভেঙ্গে ক্ষতি হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় ট্রলিটি উদ্ধার করেছেন।
প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news