IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> রাতেও জ্বলছে বাতি, মাইকিং করেও বন্ধ হচ্ছেনা দোকান পাট

রাতেও জ্বলছে বাতি, মাইকিং করেও বন্ধ হচ্ছেনা দোকান পাট

ধূমকেতু প্রতিবেদক, বাঘা : বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার উদ্দেশ্য মাইকিং করে দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার বন্ধের নির্দেশ দেওয়া হচ্ছে। চলমান জ্বালানি সমস্যায় বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। সেটি বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে রাত ৮টার পর দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, কাঁচা বাজার বন্ধের নির্দেশ দিয়েছেন।

একই সাথে সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত, দপ্তর, দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান, পেট্রোল পাম্প ও সিএসজি গ্যাস ষ্টেশনসহ অন্যান্য বাণিজ্যিক ভবনে বিদুৎ ও জ্বালানি সাশ্রয়ে অপ্রোয়জনীয় বাতি ও এসির ব্যবহার বন্ধ ও এসির তাপমাত্রা ২৫ ডিগ্রী সেঃ রাখার নির্দেশনা দেওয়া হয়। এছাড়াও রাত ১১টার পর ইজিবাইক,অটোরিক্সা বৈধভাবে চার্জিং করার নির্দেশ দেওয়া হয়েছে।

কিন্তু এসব পদক্ষেপের মধ্যেই অধিকাংশ দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান রাত ৮টার পরেও খোলা রাখতে দেখা গেছে। অন্যদিকে নির্দেশ মেনে কেউ কেউ দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণী বিতান বন্ধ করলেও অনেক স্থানে রাতে বাতি জ্বলতে দেখা গেছে।

এ বিষয়ে বাঘা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার সুবীর কুমার দত্ত জানান, কিছুটা হলেও বিদুৎ সাশ্রয়ী হয়েছে। তবে রোড শেডিং কমেনি। গড়ে ৭/৮ ঘন্টা রোড শেডিং চলছে।

সরকারের এসব নির্দেশনা কতটা বাস্তবায়ন হচ্ছে তা নজরদারির বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার জানান, মঙ্গলবার ও বুধবার ২দিন উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। মনিটরিং ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031