IMG-LOGO

শনিবার, ১০ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মার্ক এঞ্জেলো রিভার আওয়ার্ডপাওয়ায় গবেষক মাহবুব সিদ্দিকী সংবর্ধনারাসিকের তিনটি উন্নয়ন প্রকল্পের পাঁচটি পুনঃস্থাপিতভিত্তিপ্রস্তর ফলক উন্মোচন করলেন ভূমিমন্ত্রী মিনুগোমস্তাপুরে আম ব্যবসায়িদের মারধরের ঘটনায় আটক-১০সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে অভিযানগোমস্তাপুরে আম ব্যবসায়িদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন‘আওয়ামী লীগ শক্তিশালী হলে দেশ ছেড়ে পালাত না’নিয়ামতপুরে বোরো ধানের ‘ঝুরা’ খড় বিক্রি করে লাভবান কৃষকসিরাজগঞ্জ শহরের সয়াধানগড়ায় নিজের হাতে লাগানো গাছের সাথে আবুল কালাম আজাদনওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি–সুবর্ণজয়ন্তী,বিশ্ব শিশু সপ্তাহ সমাপনীরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩সাবেক মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্রকুষ্টিয়ায় মন্দিরে প্রতিমা ভাঙচুর দুর্গাপূজার আগে আতঙ্কে সনাতন ধর্মাবলম্বীরাজার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জী
Home >> রাজশাহী >> রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

রাবিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, রাবি : ‘একটি স্বাস্থ্যকর বিশ্ব জন্য ফার্মেসি একত্রিত হয়েছে’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) পালিত হয়েছে আন্তর্জাতিক ফার্মেসিস্ট দিবস। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ সামনে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. গোলাম সাব্বির সাত্তার। উদ্বোধন শেষে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ড. এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হোন তারা।

উদ্বোধনী অনুষ্ঠানে ফার্মেসি বিভাগের অধ্যাপক শাহ্নাজ পারভীনের সঞ্চালনায় বিশ্বফার্মাসিস্ট দিবসের তাৎপর্য, গুরত্ব ও প্রাসঙ্গিকতাকে তুলে ধরে উপাচার্য বলেন, ফার্মাসিস্টরা বাংলাদেশের ঔষধ শিল্পে একটা বড় ভুমিকা পালন করছেন। একটা নিদিষ্ট সময়ের পর আমরা ওষধের উপর নির্ভরশীল হয়ে পড়ি। ঔষধ আমাদের প্রাণ রক্ষাকারী হিসেবে কাজ করে। ফার্মাসিস্টরা শুধু ঔষুধ উৎপাদন ও বিপণন করেন না ঔষুধের গুণগত মান নিয়ন্ত্রণ ও সঠিক পরিকল্পনা করে থাকেন। ফার্মাসিস্টরা রোগের কারণকে সামনে রেখেই ঔষুধ উৎপাদন করেন। তবে আমি লক্ষ করছি আমাদের বাংলাদেশের ডাক্তার ও ফার্মাসিস্টদের মধ্যে একটা ফারাক রয়ে গেছে। প্রত্যেক হাসপাতালে একজন ডাক্তারের পাশাপাশি একজন ফার্মাসিস্ট রাখা প্রয়োজন বলে মনে করি।

তিনি আরও বলেন, দেশের শিক্ষার্থীদের উন্নত গবেষণায় এগিয়ে আসতে হবে ফার্মেসি বিষয়ে জানার কোনো বিকল্প নেই। নতুন উদ্ভাবন দিয়ে ফার্মাসিস্টদের অর্জনকে সমৃদ্ধ করতে হবে। এসময় মেডিসিন সম্পর্কে সকলকে সচেতন করার বিভিন্ন পরামর্শ দেন এ উপাচার্য।

অনুষ্ঠানে এসময় ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড.আজিজ আব্দুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ প্রশাসক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সিন্ডিকেট সদস্য ও জোহা হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম।

দিবসটি উপলক্ষে এদিন বিভাগের সামনে একটি মডেল মেডিসিন শপে ফ্রি স্বাস্থ্য সেবা প্রদান করেন ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা। সেখানে ফ্রিতে রক্তের গ্রুপ, রক্তচাপ পরিমাপ করা হয়। এছাড়াও বিভিন্ন ঔষধ সম্পর্কে ধারণা দেন বিভাগের শিক্ষার্থীরা। এসময় ফার্মেসি পেশার প্রতি উদ্ভুদ্ধ করার জন্য ফার্মা অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী এ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি ও বিভিন্ন বিভাগের প্রায় ২ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেয়।

উল্লেখ্য, ফার্মেসি পেশায় কর্মরতদের উৎসাহ প্রদান এবং এ পেশা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ২০১০ সাল থেকে সারাবিশ্বে এই দিবস পালিত হয়ে আসছে। ২০১৪ সাল থেকে বাংলাদেশে পালিত হচ্ছে এ দিবস। সাধারণ মানুষকে এ মহান পেশা সম্পর্কে জানাতে এবং এ পেশার মানকে উচ্চ মর্যাদার আসনে আসীন রাখতে সারাবিশ্বে এই দিবস পালিত হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930