IMG-LOGO

শুক্রবার, ৯ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

২৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জার্মান পর্যটক চুরি হওয়া ল্যাপটপের খোঁজে রাজশাহী রেলস্টেশনেআন্দোলনে যোগ দিতে দিল্লি গেলেন মমতা ব্যানার্জীশারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহানগর পূজা উদযাপন কমিটি ওমণ্ডপ সভাপতিদের সঙ্গে ভূমিমন্ত্রীর মতবিনিময়শাহমখদুম কলেজে সম্প্রীতি সভা: গুজব ও উসকানি প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানগোমস্তাপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ সভাগোদাগাড়ীতে চায়না প্রজেক্ট সংলগ্ন সরকারি খাল ভরাট করে বন্ধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে ইউএনও-কে লিখিত আবেদন‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে আমার ছোট ভাই মেরেছে’ কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্যসচিব নিশাতনন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা‘বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই’বাগমারায় কবর খননের সময় ৬.৭ কেজি কষ্টিপাথর উদ্ধারবদলগাছীতে প্রাথমিক শিক্ষক বদলি ; নিয়ম মেনে নাকি নীতিমালা লঙ্ঘনআত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যুবাগমারায় বেসরকারি ক্লিনিক-ডায়াগনস্টিক মালিক সমিতির সংবর্ধনা ও স্বাস্থ্যসেবা মতবিনিময় সভানিয়ামতপুরে অবাধে বন বিভাগের গাছ কাটার অভিযোগবলিউডের জনপ্রিয় অভিনেতা নানা পাটেকর আর নেই
Home >> রাজশাহী >> রাজশাহী জেলা ও মহানগর আ.লীগ যৌথ সভা

রাজশাহী জেলা ও মহানগর আ.লীগ যৌথ সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী জেলা পরিষদ নির্বাচন-২০২২’এ বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য ও রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালকে জয়যুক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলা ও মহানগরের যৌথ সভা সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৩ টায় কুমারপাড়াস্থ রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেগম আখতার জাহান। সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাধারণ সম্পাদক, সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা। সঞ্চালনা করেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি শাহীন আকতার রেনী, বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আতাউর রহমান খান, সহ সভাপতি এ্যাড. শরিফুল ইসলাম শরিফ, এ্যাড. ইব্রাহিম হোসেন, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, মোহনপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড.আব্দুস সালাম, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চারঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, কেশরহাট পৌরসভার মেয়র শহীদুজ্জামান শহীদ এবং পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মকুল।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, একজন জাতির বীর সূর্যসন্তান এবং রাজশাহীর আওয়ামী রাজনীতিতে এসময়ের একজন বয়োজ্যেষ্ঠ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। তাঁকে আওয়ামী লীগের দলীয় সমর্থন দেওয়ার কারণে রাজশাহী আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মী এবং সমর্থকেরা গভীরভাবে সম্মানিত হয়েছে। এজন্য জাতির পিতার কন্যা শেখ হাসিনাকে রাজশাহী জেলা বাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, রাজশাহীর সর্বস্তর থেকে চেয়ারম্যান প্রার্থী মীর ইকবালের পক্ষে ভোটারদের যেভাবে সমর্থন বার্তা পাওয়া যাচ্ছে তাতে আমাদের প্রার্থী অতি সহসাই বিজয়ী হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত জেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে স্বাধীন করতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল থেকে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুকন্যা রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রদান করায় আমি তাঁর প্রতি কৃতজ্ঞ। জেলা পরিষদ নির্বাচনে আমি চেয়ারম্যান নির্বাচিত হলে আমার উপর অর্পিত দায়িত্ব সততা এবং নিষ্ঠার সাথে পালন করবো। আমি বিজয়ী হলে এই বিজয় হবে আপনাদের, এই বিজয় হবে আমার প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনার।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের মতো একজন সর্বজন শ্রদ্ধেয় প্রবীন নেতাকে দলীয় সমর্থন দেওয়ায় দলের সর্বস্তরের মানুষ এবং দলীয় নেতৃবৃন্দ সকলেই একত্রিত হয়েছে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের বিজয়ের আনন্দ ছিনিয়ে আনতে। জেলার সর্বস্তরে চেয়ারম্যান পদপ্রার্থী মীর ইকবালের নাম মানুষের মুখে মুখে ধ্বনিত হচ্ছে। সুতরাং বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের জয়ের বিষয়ে সহসাই আশাবাদী সকলেই।

সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, জেলা পর্যায়ের সকল সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সকল উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ, জেলাধীন সকল উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানবৃন্দ, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, পৌরসভা সমূহের মেয়রবৃন্দ, রাজশাহী মহানগরের অধীনস্থ সকল থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ সহ রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930