IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> রাজশাহী >> রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মতবিনিময় সভা

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের মতবিনিময় সভা

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদ এর উদ্যোগে “বৈশ্বিক অস্থিরতার কারণে ব্যবসা-বাণিজ্যে সঙ্কট ও উত্তরণ” প্রসঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টায় নগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটের ৩য় তলায় এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন, পরিষদের সম্মানীত সভাপতি আলহাজ্ব হারুন অর রশীদ।

সভায় রাজশাহীর প্রায় ৮০/৮৫ টি বিভিন্ন মার্কেট ও ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈশ্বিক এই সঙ্কটময় মুহূর্তে ব্যবসায়ীদের অত্যন্ত ধৈর্য্য, সহিষ্ণুতা ও সতর্কতার সহিত পরস্থিতি মোকাবেলা করার সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বিভিন্ন মার্কেটের বিভিন্ন সমস্যাবলী সমাধানে বাস্তব ও কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

এছাড়াও বৈশ্বিক এই সঙ্কটকালে বিভিন্ন সংস্থা যেমন ভ্যাট, ট্যাক্স, ভোক্তা ও ডিলিং লাইসেন্স সহ অন্যান্য সংস্থা কর্তৃক ব্যবসায়ীদের হয়রানি না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

রাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের সম্মানীত প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মামুদ হাসান বলেন, সমগ্র বিশ্ব আজ মারাত্মক হুমকির সম্মুখীন। করোনার ভয়াবহতার রেশ কাটিয়ে উঠতে না উঠতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব, বিশ্বের বিভিন্ন অঞ্চলে দাবানলের প্রভাব ও প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্যশস্য ও জ্বালানী তৈল উৎপাদন এবং সরবরাহ ব্যহত হয়েছে। যার ফলে বিশ্ব অর্থনীতে মারাত্মক প্রভাব পড়েছে। আমাদের দেশেও এর প্রভাব পড়েছে। বৈশ্বিক এই সঙ্কটকালে ব্যবসায়ীদের ধৈর্য্য ও সাহসিকতার সহিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য তিনি সকলের প্রতি আহŸান জানান।

তিনি আরও বলেন, প্রায় ৮ বছর হয়ে গেল কিন্তু হোল্ডিং ট্যাক্স ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি সহনীয় পর্যায়ে এবং ট্রেড ব্যবসায়ীদের সাইনবোর্ড ফি প্রত্যাহার করা হয়নি।

ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি বলেন, আমাদের দেশই শুধু নয় সারাবিশ্ব আজ ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন। ব্যবসায়ীরা প্রচন্ডভাবে ক্ষতিগ্রস্থ। ব্যবসায়ীদের প্রতি সুদৃষ্টি দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

সভাটি পরিচালনা করেন, ব্যবসায়ী ঐক্য পরিষদের যুগ্ম সম্পাদক এ. বি. এম. মনোয়ার সুলতান মানু।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31