IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মান্দায় খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি ডা. টিপুচারঘাট-বাঘা মহাসড়ক অবরোধ করে মেরামত ও পানি ব্যবস্থারদাবিতে মানববন্ধন,দ্রুত কাজ শেষ করা না হলে কঠোর কর্মসুচির হুশিয়ারীবদলগাছীতে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি ফজলে হুদাফুলবাড়ীতে ঐতিহ্যের ঝলক: চড়ক পূজা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত‘বিএনপি এখন মেজরিটি, সংসদে যা ইচ্ছা তাই করতে পারে’ঘুমন্ত ছেলেসহ ৩ জনকে কুপিয়ে ছাদ থেকে লাফিয়ে পুলিশ কনস্টেবলের মৃত্যুপ্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর সিইও’র সৌজন্য সাক্ষাৎতানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্ন
Home >> রাজশাহী >> যারা উন্নয়ন দেখতে পায় না, তারা চোখ থাকতে অন্ধ : লিটন

যারা উন্নয়ন দেখতে পায় না, তারা চোখ থাকতে অন্ধ : লিটন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনসভা সফল করার লক্ষ্যে শাহ্ মখদুম থানা আওয়ামী লীগের উদ্যোগে মঙ্গলবার (১৭ জানুয়ারী) বিকাল ৫টায় নগরীর বিমান চত্বর মোড় থেকে প্রচার মিছিল বের হয়।

মিছিলটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নওদাপাড়া বাজারে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমÐলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ৫ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীতে আসছেন। এই ৫ বছর সহ গত পনের বছরে তিনি বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছেন, তা অনেকের কাছে অবাক বিস্ময়। আমাদের পাশ্ববর্তী দেশ ভারতও আমাদের উন্নয়ন দেখে বিস্মিত। পাকিস্তানের বতর্মান প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ গত পরশু বলেছেন, ‘পারমানবিক অস্ত্র আমাদের আছে। আমাদের নিজেদেরকে গরীব মনে হয়।’ পাকিস্তানীরা এখন স্বীকার করছে তারা ফকির, তারা গরীব। আর বাংলাদেশ উন্নয়নের শিখরে তরতর করে উঠে যাচ্ছে। এখনো যারা এদেশে বসবাস করে উন্নয়ন চোখে দেখে না, উন্নয়ন স্বীকার করতে চায় না, পদ্মা সেতুকে দেখতে পায় না, মেট্রোরেলকে দেখতে পায় না, কর্ণফুলী টানেলকে দেখতে পায় না, যারা রূপপুরে পারমানবিক বিদ্যুৎকেন্দ্রের কোন খবরই রাখে না, যারা ফোরলেন, সিক্সলেন, এইটলেন সড়কের কোন কিছুই বুঝতে পারে না, তারা আসলে চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ। তাদেরকে এইটা বলা ছাড়ার আর কিছু বলার নাই।

মেয়র আরও বলেন, আওয়ামী লীগের দ্বারা দেশের যতই উন্নয়ন হোক না কেন, বিএনপি-জামায়াত কখনো তা দেখতে পাবে না। কারণ আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের ইর্ষা-বিদ্বেষ। আওয়ামী লীগের দ্বারা দেশবাসীর ভালো হোক, কল্যান হোক, তারা সেটি চায় না। সেই কারণে তারা গাছ কাটে, রেললাইন উপড়ে ফেলে, রাস্তা কাটে, কোরআন শরীফ পুড়িয়ে দেয়, মানুষের দোকানে লুটপাট করে, হাতপায়ের রগ কেটে দেয়, গলাকেটে মানুষকে হত্যা করে-এই হচ্ছে বিএনপি-জামায়াত-শিবির। সেই কারণে আবারো তারা অযৌক্তিক দাবিতে আন্দোলন শুরু করেছে।

মেয়র আরও বলেন, দেশে কেয়ার টেকার সরকারের আর প্রয়োজন নেই। দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট সেটি বলে দিয়েছে। বিশ্বের উন্নত দেশে যেভাবে ক্ষমতাসীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন কমিশনের মাধ্যমে নির্বাচন হয়, আগামীতে বাংলাদেশেও সেইভাবে নির্বাচন হবে।

এসময় এএইচএম খায়রুজ্জামান লিটন আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় যথাসময়ে স্বতঃস্ফূর্তভাবে যোগদানের জন্য আহ্বান জানান।

আরও বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সভাপতিত্ব করেন, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সভাপতি আখতারুল আলম। সঞ্চালনা করেন, শাহ্ মখদুম থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শাহাদত আলী শাহু।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সহ সভাপতি নাঈমুল হুদা রানা, যুগ্ম সম্পাদক মোস্তাক হোসেন, আহ্সানুল হক পিন্টু, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, কোষাধ্যক্ষ হাবিবুল্লাহ ডলার, সদস্য হাবিবুর রহমান বাবু, শাহাব উদ্দিন, ইউনুস আলী, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমনসহ নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031