IMG-LOGO

বুধবার, ১৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোমস্তাপুরে ৪৭ বোতল চোলাই মদসহ দুইজন আটক, ৩ মাসের কারাদণ্ডগোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের বাইসাইকেল,শিক্ষাবৃত্তি ও সলাই মেশিন বিতরণনন্দীগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুসৌদি আরবের বিমান ঘাঁটিতে হুতিদের হামলায় আহত ১৩বাগমারায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্নমোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলনতানোরে প্রাইভেট সেন্টারে শিক্ষক ছাত্রীর ধুমপানের ভিডিও ভাইরাল‘সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ’রাণীনগরে মারধর করে ছিনতাইয়ের অভিযোগমোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণগণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে: এটিএম আজহারহামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘন্টায় মৃত্যু ৬সিংড়ায় ২০ বছরের চলাচলের রাস্তা বন্ধ করে প্রাচীর নির্মাণ, অবরুদ্ধ ৭ পরিবারপোরশায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সাইকেল, সেলাই মেশিন ও অনুদানের চেক বিতরণমহাদেবপুরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু
Home >> রাজশাহী >> লিড নিউজ >> প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান : লিটন

প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান : লিটন

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী, সুদক্ষ ও বলিষ্ঠ নেতৃতে বাংলাদেশের সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে।’

আগামী ২৯ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজশাহীতে বিশাল জনসভা সফল করার লক্ষ্যে রোববার (২২ জানুয়ারী) বিকেলে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুঠিয়া পিএন উচ্চ বিদ্যালয়ে এই বর্ধিত সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বাংলাদেশের মানুষের আশা-ভরসার শেষ আশ্রয়স্থল, সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ বছর পর রাজশাহীতে আসছেন। ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসে রাজশাহী এসেছিলেন, আবার ২০২৩ আসে আসছেন। এই ৫ বছরে বাংলাদেশের ভাগ্যাকাশে এতো ব্যাপক পরিবর্তন ঘটেছে যে, এবারে প্রধানমন্ত্রীর আগমনে নেতাকর্মীদের মাঝে ভিন্ন আমেজ, ভিন্ন উৎসাহ ও উদ্বীপনার সৃষ্টি করেছে। এই ৫ বছরে দেশে নারীর ক্ষমতায়ন ও ভাগ্যের ইর্ষনীয় পরিবর্তন ঘটেছে। বাংলাদেশে আজ থেকে ২৫/৩০ বছর আগে বা ১৫ থেকে ২০ বছর আগেও দুবেলা-দুমুঠো সবাই খেতে পারতো না। সেই বাংলাদেশে দুইবেলা মানুষ পেটভরে খায়, সকালে নাস্তাও খেতে পারে। বাংলাদেশে বছরে ৪ কোটি মেট্রিক টন দানাদার শস্য উৎপাদন হচ্ছে, এক্ষেত্রে বিশ্বের ৩ নম্বরে পৌছেছে দেশ। এটি সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বের কারণে এটি সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, কৃষককে ন্যায্য দামে সার দেওয়া, ভুর্তুকী সহকারে কীটনাশক, বীজ, পানি ইত্যাদি সরবরাহ করার কারণে সম্ভব হয়েছে। মিঠা পানির মাছ উৎপাদনে বাংলাদেশে সারাবিশ্বে চতুর্থ। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পন্ন হয়েছে। পৃথিবীর চারপাশে ঘুরছে বঙ্গবন্ধু স্যাটেলাই, যা আমাদের গর্ব। আমরা কখনো কী ভেবেছিলাম পদ্মা সেতুর এপার থেকে ওপার গাড়িতে করে মাত্র ৬ মিনিটেই পার হওয়া যাবে? নিজেদের অর্থে পদ্মা সেতু নির্মিত হয়েছে। ঢাকায় মেট্রোরেল চালু হয়েছে। একসাথে দুই হাজার কিলোমিটারের ১০০ মহাসড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর কিছুদিন পরে কর্ণফুলী নদীর তলদেশে টানেল উদ্বোধন করবেন। সম্প্রতি আরও ৫০টি মডেল মসজিদ ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। সারাদেশে মোট ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দূরদর্শী ও সুদক্ষ নেতৃত্বে এভাবে দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন দৃশ্যমান হয়েছে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আর রাজনৗতি করবে না বলে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিল তারেক জিয়া। লন্ডনে বসে তারেক জিয়া আওয়ামী লীগ সরকাকে কীভাবে উৎখাত করা যায়, সেই ষড়যন্ত্র করছে। তারেক জিয়ার ষড়যন্ত্র কখনো সফল হবে না। আমরা ষড়যন্ত্রকে ভয় পাই না। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আছি, প্রধানমন্ত্রীর উন্নয়নের সঙ্গে আছি। ২৯ জানুয়ারি ঐতিহাসিক মাদ্রাসে মাঠের জনসভায় দলে দলে যোগ গিয়ে সেটি প্রমাণ করবো। সেদিন শুধু মাদ্রাসা মাঠ নয়, পুরো শহর লোকে লোকারণ্যে পরিণত হবে।

সভা থেকে আগামী ২৯ জানুয়ারি রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় সবাইকে স্বতঃফূর্তভাবে যোগদানের আহ্বান জানান রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান, রাজশাহী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অনিল কুমার সরকার, রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ডা. মনসুর রহমান।

প্রধান বক্তা ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারা।

পুঠিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরিয়ার রহিম কনকের সঞ্চালনায় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাকিরুল ইসলাম সেন্টু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দিন লাবলু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জিএম হিরা বাচ্চু প্রমুখ বক্তব্য রাখেন।

সভায় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ জনসাধারণ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031