IMG-LOGO

শনিবার, ১৪ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার না হলে দেশব্যাপি নির্মাণ কাজ বন্ধ করা হবে : ইনসাব

শ্রমিক হত্যার সুষ্ঠু বিচার না হলে দেশব্যাপি নির্মাণ কাজ বন্ধ করা হবে : ইনসাব

ধূমকেতু প্রতিবেদক : ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা শাখার আয়োজনে রোববার (৫ জানুয়ারী) সকাল ১০টার নগরীর গণকপাড়া বাটার মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। নওগাঁর মান্দা উপজেলার মগনিয়া গ্রামের আব্দুস সামাদের ছেলে আতাউর (৪৫) এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৈতন্যপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে রাকিবুল ইসলাম রাজু (৩৫) প্রতিদিনের ন্যায় রাজশাহী বিসিক এলাকার মডার্ন ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ এর ভিতরে ভবন নির্মাণ কাজে যান। তাদেরকে বৃহস্পতিবার চুরির দায়ে আটক করে দিনভর অমানষিক নির্যাতন করে হত্যা করা হয়।

মানববন্ধন থেকে অত্র ইউনিয়নের নেতৃবৃন্দ হত্যাকারী মডার্ন ফুডের মালিক আব্দুল্লাহ (৩৮), আবদুল্লাহ এর শ্বশুর মাসুম রেজা (৫০), চাচাতো শ্যালক মঈন উদ্দিন রিয়াল (১৯) ও কর্মচারী ইমরান (২১)সহ যারা জড়িত রয়েছেন তাদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। তাদের দাবী না মানলে দেশব্যাপি নির্মাণ কাজ বন্ধ করে দেয়ার হুমকী দেন নেতৃবৃন্দ।

মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা শাখার সভাপতি নবাব আলী। প্রধান অতিথি ছিলেন, ইনসাব কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইনসাব কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা শাখার কার্যকরী সভাপতি আজিজুল হক বাঙ্গালী।

ইনসাব রাজশাহী জেলা শাখার অর্থ সম্পাদক মুকুল আলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, ইনসাব রাজশাহী জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ সাধারণ সম্পাদক কাউনাইন হোসেন, আমিনুল ইসলাম (পলু), সাংগঠনিক সম্পাদক হারুনার রশিদ, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, ইনসাব কাঁটাখালী থানার সাধারণ সম্পাদক মিলন রেজা ও মতিহার থানার সাধারণ সম্পাদক সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ ও শতশত সাধারণ শ্রমিকগণ।

সভাপতি তাঁর বক্তব্যে বলেন, কোন শ্রমিক খেলনা বা অবহেলার পাত্র নয়। এই নির্মাণ শ্রমিক আছে বলেই দেশের অবকাঠমোগত এত উন্নয়ন হয়েছে। অথচ এক শ্রেণির মানুষরুপি নরপিচাচরা এই শ্রমিকদের মূল্যায়ন না নির্যাতন করছে। শুধু নির্যাতন নয় অমানষিক নির্য়াতন করে মেরে ফেলছে। কিন্তু আর নির্মাণ শ্রমিকরা বসে থাকবেনা। ইট মারলে পাটকেল মারবেন বলে হুঁশিয়ারী দেন। সেইসাথে হত্যাকারীদের দ্রুত আইনে এনে বিচার করার দাবী করেন তিনি। আসামী আটক ও নির্যাতিতদের উদ্ধার করে নিয়ে আসার জন্য পুলিশকে ধন্যবাদ জানান তিনি।

মানববন্ধন শেষে নেতৃবৃন্দ ও শ্রমিকরা মিলে প্রতিবাদ মিছিল করেন। তারা গণকপাড়া থেকে মিছিল নিয়ে সাহেব জিরো পয়েন্ট হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ শেষ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31