IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> রাজশাহী >> রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী উদযাপন

রাজশাহীতে বিনম্র শ্রদ্ধায় জাহানারা জামানের মৃত্যুবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম শহিদ এএইচএম কামারুজ্জামানের সহধর্মিণী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের মাতা জাহানারা জামানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী বিনম্র শ্রদ্ধার সাথে পালিত হয়েছে।

সোমবার (০৬ ফেব্রুয়ারি) মৃত্যুবার্ষিকী স্মরণে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন, কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বেলা ১২টায় কাদিরগঞ্জস্থ পারিবারিক কবরস্থানে মরহুমা জাহানারা জামানের সমাধিতে পরিবারের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী, আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রভাষক রেজভী আহমেদ ভূঁইয়া ও মাইশা সামিহা জামান শ্রেয়া।

এসময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন এএইচএম খায়রুজ্জামান লিটন। এছাড়া রাসিক মেয়রের উপস্থিতিতে মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মরহুমার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাওলানা বারকুল্লাহ বিন দুরুল হুদা।

এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের উপস্থিতিতে মরহুমার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ।

এসময় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, সহ সভাপতি শাহীন আকতার রেণী, মাহফুজুল আলম লোটন, বদিউজ্জামান খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, আসাদুজ্জামান আজাদ, সাংগঠনিক সম্পাদক এ্যাড আসলাম সরকার, মীর ইশতিয়াক আহমেদ লিমন, আইন সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যান সম্পাদক ফিরোজ কবির সেন্টু, শ্রম সম্পাদক আব্দুস সোহেল সহ মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী, মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন, সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ওয়ালী খান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শরীফ আলী মুনমুন, মহানগর মহিলা আওয়ামী লীগ সভাপতি সালমা রেজা, কানিজ ফাতেমা মিতু, মহানগর যুব মহিলা লীগ সভাপতি এ্যাড. ইসমত আরা, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন নিলু, মহানগর ছাত্রলীগ সভাপতি নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক সিরাজুম মুবিন সবুজসহ অন্যান্য নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন, ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মমিন, ১৪নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন আনার, ১৭নং ওয়ার্ড কাউন্সিলর শাহাদত আলী শাহু, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল হক সুমন, ৯নং ওয়ার্ড কাউন্সিলর রাসেল জামান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর রবিউল ইসলাম, ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মাহাতাব হোসেন চৌধুরী, ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন প্রমুখ।

মরহুমা জাহানারা জামানের মৃত্যুবার্ষিকীতে তাঁর সমাধিতে আরো শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী মহানগর যুবলীগ, মহানগর মহিলা আওয়ামী লীগ, মহানগর যুব মহিলা লীগ, মহানগর শ্রমিক লীগ, বোয়ালিয়া থানা (পূর্ব) আওয়ামী লীগ, বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগ, মতিহার থানা আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ছাত্রলীগ, মহানগর ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, জাহানারা জামান স্মৃতি সংসদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী সড়ক পরিবহন গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, রাজশাহী কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগ, রাজশাহী মেডিকেল কলেজ ছাত্রলীগ, রুয়েট ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ, পলিটেকনিক ছাত্রলীগ, শাহমখদুম থানা ছাত্রলীগ, মতিহার থানা ছাত্রলীগ, রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল ছাত্রলীগ, রাজশাহী সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

এছাড়া দিবসটি স্মরণে সকালে উপশহরস্থ রাসিক মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের বাসভবনে কুরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বাদ জোহর নগর ভবন মসজিদসহ রাজশাহী মহানগরীর সকল মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন মাদ্রাসায় কোরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠত হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031