IMG-LOGO

শুক্রবার, ১৩ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালনমান্দায় জমি বিরোধের জেরে শতাধিক গাছ কেটে ফেলার অভিযোগমান্দায় দুই কিলোমিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন১১৬ বছরের ইতিহাস-ঐতিহ্যের সাক্ষী বরেন্দ্র জাদুঘরপাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযান: নিহত ৭৪ সন্ত্রাসীঅবসরের পর মাঠের বাইরে এবার অভিনয়ে নামছেন রোনালদোরাজশাহী রেঞ্জের ডিআইজি সিরাজগঞ্জ জেলা সফর, বিশেষ কল্যাণ সভাফিটলিস্ট প্রশিক্ষণে দ্বিতীয় স্থান অর্জন করলেন পুঠিয়ার সাবেক এসিল্যান্ড শিবু দাশসিরাজগঞ্জে আমরাই সেরা, সেবা মুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে এসো বিজয়ের গল্প বলি
Home >> রাজশাহী >> রাজশাহীতে ৫ম আবাসন মেলার উদ্বোধন আগামীকাল

রাজশাহীতে ৫ম আবাসন মেলার উদ্বোধন আগামীকাল

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীর আবাসন ব্যবসায়িদের সংগঠন রেডা’র আয়োজনে নগর ভবনের গ্রীন প্লাজায় আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) থেকে আগামী ৩রা মার্চ শুক্রবার পর্যন্ত সপ্তাহব্যাপি ৫ম আবাসন মেলার আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে শহরজুড়ে মাইকিংসহ বিভিন্নভাবে প্রচারণা চালানো হচ্ছে।

আগামীকাল শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে তিনটায় এ মেলার উদ্বোধন করবেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

বিশেষ অতিথি থাকবেন, আরডিএ চেয়ারম্যান জিয়াউল হক ও আরএমপি কমিশনার আনিসুর রহমান, রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মাসুদুর রহমান রিংকু।

রাজশাহীর অবকাঠামোগত উন্নয়নের প্রধান অংশীদার রিয়েল এস্টেট এন্ড ডেভেলপার্স এসোসিয়েশন রেডা’র এবারের আয়োজন হচ্ছে আরো বড় পরিসরে। এবার ২৭টি কোম্পানীর ৬০ টি স্টল থাকছে। গতবার এই সংখ্যা ছিল ১৫টি। এবার আবাসন মেলায় আর্থিক লোন দেয়ার জন্য ব্যাংক, টাইলস, লিফট বিক্রির প্রতিষ্ঠানগুলোর জন্য কয়েক স্টল বরাদ্দ ছাড়াও উদ্যোক্তা গ্রুপের জন্য ১৬টি পিঠার স্টল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন রেডা’র সাধারন সম্পাদক মিজানুর রহমান কাজী।

তিনি বলেন, বৈশ্বিকভাবে করোনার হস্তক্ষেপ ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে অন্যান্য খাতের ন্যায় আবাসন খাতের সকল পণ্যের দাম বেড়ে যাওয়ায় মানুষের মাঝে ফ্লাট কেনায় কিছুটা অসঙ্গগতি দেখা দিয়েছে যা আবাসন মেলায় আসলে তাদের ভূল ধারণা ও বর্তমানে ফ্লাট গুলোর কেমন দাম রয়েছে এ বিষয়ে একটি স্বচ্ছ ধারণা পাবে। এছাড়া বিভিন্ন নামে বেনামে কিছু অসাধু ব্যবসায়ি ফ্লাট বিক্রি করে গ্রাহকদের সাথে প্রতারণার আশ্রয় না নিতে পারে সেজন্য তিনি রেডা’র সদস্যভুক্ত প্রতিষ্ঠান গুরো থেকেই ফ্লাট কেনার জন্য আহ্বান জানান ক্রেতাদের। কারণ কোন ধরণের অসুবিধার সম্মুখীন হলে রেডা’র নেতৃবৃন্দ একটি পূর্ণ সমাধানে যেতে পারবেন।

তিনি আরও বলেন, এতে সামগ্রিকভাবে রাজশাহীর আবাসন ব্যবসায় সুষ্ঠু পরিবেশ বজায় ও ক্রেতাদের আস্থা বৃদ্ধি পাবে বলে জানান তিনি। এছাড়া মেলার মাধ্যমে ক্রেতারা তাদের সাধ্যের মধ্যে ফ্লাট কেনার একটি বড় সুযোগ পাবে বলেও তিনি জানান। প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে এ মেলায় প্রবেশ ফ্রি থাকবে সকলের জন্য।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31