IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> রাজশাহী >> রাজশাহীতে রেডার আবাসন মেলার উদ্বোধন

রাজশাহীতে রেডার আবাসন মেলার উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : রাজশাহীতে ৫ম বারের মতো অনুষ্ঠিত হচ্ছে সাত দিনব্যাপী রেডার আবাসন মেলা- ২০২৩। শনিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টার দিকে নগরীর নগর ভবনের গ্রীন প্লাজায় এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।

আবাসন মেলার উদ্বোধন ঘোষণা করেন, প্রধান অতিথি বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

তিনি বলেন, একটা নগর অবকাঠামোর বড় অংশ হিসেবে গণ্য হয় ভবন। বিশ্বের বহু উন্নত দেশে লক্ষ্য করা যায় তারা একটি ঘরের মধ্যেই সকল কিছু নির্মাণ করে থাকছে। সে তুলনায় আমরা অনেক ভালো আছি। তবে যারা গ্রাহকের টাকা নিয়েছেন তাদের ভবনের কাজ দ্রুত শেষ করে তাদের হাতে হস্তান্তর করার দিকে লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, ডেভেলপার কোম্পানিগুলো গ্রাহকদের বিভিন্ন ধরনের সুবিধাও দিচ্ছে। কিন্তু শহর যেন ঢাকার মতো ককংক্রিটের নগরে পরিণত না হয়। যাতে ভবনে আগুন লাগলেও মানুষ বাসা থেকে বের হতে পারে না। আপনারা ভবন নির্মাণের যথাযথ নিয়ম মেনেই তা যেন করা হয় এই বিষয়ে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। ভবন হবে সুন্দর, সামনে শপিংমল হবে এটাই প্রত্যাশা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়াউল হক, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিংকু, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য এবং রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ডাঃ আনিকা ফারিহা জামান অর্ণা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেডা রিয়েল এস্টেট ও ডেভেলপারস এসোসিয়েশনের সভাপতি তৌফিকুর রহমান লাভলু।

মেলা চলবে ৩ মার্চ পর্যন্ত। এবারের মেলায় অংশ নিয়েছে মোট ৪৮ টি রিয়েল এস্টেট ও ডেভেলপার প্রতিষ্ঠানের স্টল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31