ধূমকেতু প্রতিবেদক, মোহনপুর : রাজশাহী মোহনপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (৭ মার্চ) সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে সকাল ৯ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার, স্বাধীনতার জীয়নকাঠি” শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরষ্কার বিতরণী উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম।
এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) প্রিয়াংকা দাশ, অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজ, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার সিদ্দিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য দীলিপ কুমার সরকার তপন, অফিসার ইনচার্জ ওসি সেলিম বাদশাহ্সহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।


