IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাবিতে সংঘর্ষ: পুলিশের মামলায় ৩০০ জন আসামি

রাবিতে সংঘর্ষ: পুলিশের মামলায় ৩০০ জন আসামি

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সঙ্গে শনিবার স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ।

মতিহার থানায় রোববার রাতে এ মামলা দায়ের করা হয় বলে সোমবার সকালে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানিয়েছেন।

তিনি বলেন, সরকারি কাজে বাধার দেয়ার অভিযোগে পুলিশ বাদী হয়ে এ মামলা দায়ের করে। এতে ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন উপপরিদর্শক (এসআই) আমানত।

গত শনিবার বগুড়া থেকে বাসে করে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের এক শিক্ষার্থী। সিটে বসাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এর জেরে বিনোদপুরে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে জড়ান শিক্ষার্থীরা। সংঘর্ষে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন।

এ সংঘর্ষের জেরে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ফটকে অবস্থান নেন শিক্ষার্থীরা। সড়কে গাছের গুঁড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ফলে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে নাটোরের দিক থেকে আসা যানবাহনগুলো শহরে প্রবেশ করতে বিকল্প পথ হিসেবে বুধপাড়া ফ্লাইওভার হয়ে ঢোকে। আর নগরীর সাহেব বাজারের দিক থেকে কাটাখালীর দিকে আসা ছোট যানবাহনগুলো ফুলতলা বালুরঘাট হয়ে চলাচল করে। এ ছাড়া বাসগুলো শিরোইল বাসস্ট্যান্ড থেকে ছেড়ে ভদ্রা মোড় দিয়ে নতুন বাইপাস হয়ে নাটোরের দিকে যায়।

সংঘর্ষের পর থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ও কাজলা ফটকে ব্যারিকেড দিয়ে রাখে।

রাবি শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার ঘটনায় সাত দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ১৫ শিক্ষার্থী। রোববার বিকেল ৫টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনের সামনে অনশন শুরু করেন ৮ শিক্ষার্থী। পরে তাতে আরও ৭ শিক্ষার্থী যোগ দেন।

একই দিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর আব্দুস সালাম বাদী হয়ে মতিহার থানায় মামলা করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930