IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> তানোরে অবৈধ সারে সয়লাব বাজার, নেপথ্যে সিন্ডিকেট রাজ্জাক

তানোরে অবৈধ সারে সয়লাব বাজার, নেপথ্যে সিন্ডিকেট রাজ্জাক

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পাশ্ববর্তী উপজেলা থেকে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে চোরাপথে বিভিন্ন প্রকারের রাসায়ানিক সার বাজারজাত করায় উপজেলার বিসিআইসি অনুমোদিত বৈধ সার ডিলার ও খুচরা ব্যবসায়ীগণ চরম বিপাকে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এদিকে এসব সার আসল-নকল না ভেজাল সেটা বোঝার ক্ষমতা নাই অধিকাংশ কৃষকের। আর কৃষকের এই সরলতার সুযোগ ব্যবহার করে এরা ভেজাল ও নিম্নমাণের সারে এলাকা সয়লাব করে দিচ্ছেন বলেও অনেক সচেতন কৃষক মন্তব্য করেছে।

জানা গেছে, রাজশাহীর পবা উপজেলার বায়া বাজারের বিসিআইসির ডিলার আব্দুর রাজ্জাক তানোরের চাঁন্দুড়িয়া বাজারেও বিএডিসির সাব ডিলার হয়ে সার বিপণন নীতিমালা লঙ্ঘন করে প্রতিদিন ট্রাক যোগে বিভিন্ন রকমের বিপুল পরিমাণ সার তানোর উপজেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করা করছেন। অথচ সার বিপণন নীতিমালায় বলা আছে সারের সংকট দেখা না দিলে এক উপজেলার সার অন্য উপজেলায় বিক্রি করা যাবে না। এদিকে বাইরের এলাকা থেকে অবৈধ ভাবে প্রতিদিন এভাবে সার আশায় তানোর উপজেলার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা চরম বিপাকে পড়েছে, তাদের সার তেমন বিক্রি হচ্ছে না।

উপজেলার ডিলার ও খুচরা ব্যবসায়ীরা জানান, বাইরের এলাকা থেকে এভাবে চোরাপথে সার আসলে তাদের সার তারা কার কাছে বিক্রি করবেন, আবার সার বিক্রি করতে না পারলে তারা নিয়মিত সার উত্তোলন কিভাবে করবেন। তারা বাইরের উপজেলা থেকে সার আশা বন্ধের জন্য সংশ্লিষ্ট বিভাগের উধ্বর্তন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে বিসিআইসির সার ডিলার আব্দুর রাজ্জাক বলেন, তানোরের সার ডিলাররা ঠিকমতো সার আমদানি করতে পারে না, সেই জন্য তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুরোধে আমি তানোরে সার দিয়ে কৃষকের সংকট দুর করার চেষ্টা করি। আমি তানোরে সার না দিলে কৃষি কর্মকর্তার চাকরি থাকবেনা বলে তিনি জানান।

তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ ডিলার রাজ্জাকের বক্তব্য অস্বীকার করে জানান, তাকে তানোরে সার দিতে অনেকবার নিষেধ করেছি, তার পরেও তিনি অলৌকিক ক্ষমতার প্রভাব খাটিয়ে চোরাপথে তানোরে সার দিয়ে চলেছেন। তবে ঈদের পরে বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031