IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় প্রশাসন-সাংবাদিক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত‘আমাদের বাণিজ্য পরিপূর্ণভাবে চীন নির্ভর হয়ে পড়েছে’কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে দেয়াল টপকে পালিয়েছেন কয়েদিচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদান
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘রাজশাহীর উন্নয়নে আরও ৩-৪ হাজার কোটি টাকার প্রকল্প আনতে চাই’

মহানগর আ.লীগের মহল্লা কমিটির ঈদ পুনর্মিলনী

‘রাজশাহীর উন্নয়নে আরও ৩-৪ হাজার কোটি টাকার প্রকল্প আনতে চাই’

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের অর্ন্তগত ১ থেকে ১২ নং সাংগঠনিক ওয়ার্ডের সকল মহল্লা কমিটির নেতৃবৃন্দকে নিয়ে ঈদ পুর্নমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

প্রধান অতিথির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, আগামী ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মেয়র পদে আবারো দলীয় মনোনয়ন দিয়েছেন। প্রধানমন্ত্রী রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে প্রায় ২৮০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেন। এই প্রকল্পে এখন পর্যন্ত ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হয়েছে। হাতে আরও প্রায় ১৫০০ কোটি টাকা রয়েছে। এরসাথে আমি যদি আবারো নির্বাচিত হই, তাহলে প্রধানমন্ত্রীকে অনুরোধ করে আরও ৩ থেকে ৪ হাজার কোটি টাকার বড় বরাদ্দ নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আবারো জয়যুক্ত হলে আগামী ৩/৪ বছরে রাজশাহী আরও পরিবর্তন হয়ে যাবে।

রাসিক মেয়র আরও বলেন, আবারো নির্বাচিত হলে সিটি এরিয়াকে বৃদ্ধি করা হবে। রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরের আধুনিকায়ন ও উন্নয়ন হবে। রাজশাহী থেকে কলকাতা সরকারি ট্রেন ও বাস সার্ভিস চালু করার ব্যাপারে অনেক দূর এগিয়ে গেছি। ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা পর্যন্ত নৌ রুট চালুর কাজেও অগ্রগতি হয়েছে। এই ট্রেন, বাস ও নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে, অনেক মানুষের কর্মসংস্থান হবে। ইতোমধ্যে রাজশাহীতে অনেক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। এবার কর্মসংস্থানের ব্যাপারে জোর দিচ্ছি। সবই কিছুই সম্ভব হবে আগামী ২১ জুন নির্বাচনে আমি আবারো জয়যুক্ত হলে। আপনারা সবাই পাশে থাকবেন, দোয়া করবেন।

ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি সৈয়দ শাহাদাত হোসেন, অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, ডা. তবিবুর রহমান শেখ, নাইমুল হুদা রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, আহসানুল হক পিন্টু, সাংগঠনিক সম্পাদক এ্যাড. আসলাম সরকার, আজিজুল আলম বেন্টু, প্রচার সম্পাদক দিলীপ কুমার ঘোষ, আইন বিষয়ক সম্পাদক এ্যাড. মুসাব্বিরুল ইসলাম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফিরোজ কবির সেন্টু।

আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. ফ.এম আ জাহিদ, শ্রম সম্পাদক আব্দুস সোহেল, সদস্য এ্যাড. মোজাফফর হোসেন, নফিকুল ইসলাম সেল্টু, নজরুল ইসলাম তোতা, মোসাদ্দেক হোসেন লাবলু, সদস্য ও রাজপাড়া থানা আওয়ামী লীগ সভাপতি হাফিজুর রহমান বাবু, সদস্য ও বোয়ালিয়া থানা (পশ্চিম) আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, সদস্য মোখলেসুর রহমান কচি, মাসুদ আহমেদ।

এছাড়াও বোয়ালিয়া (পূর্ব) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ, বোয়ালিয়া (পশ্চিম) থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুজ্জামান রতন, রাজপাড়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আনসারুল হক খিচ্চু, ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ ও মহল্লা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930