IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মাসিক সভা

বীর মুক্তিযোদ্ধাদের সাথে জেলা প্রশাসকের মাসিক সভা

ধূমকেতু প্রতিবেদক : নবনিযুক্ত রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ এর সাথে বীর মুক্তিযোদ্ধাদের প্রথম মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৬ এপ্রিল) দুপুরে রাজশাহী জেলা প্রশাসকের সভাকক্ষে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়।

মাসিক সভার সভাপতি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, বীর মুক্তিযোদ্ধারা আমার পিতার মত। বীর মুক্তিযোদ্ধাদের জন্য আমার জেলা প্রশাসক কার্যালয় সব সময় খোলা আছে। তাদের যে কোন সমস্যায় আমি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। বীর মুক্তিযোদ্ধারা যদি এই দেশ স্বাধীন না করতো, তাহলে আমি আজ জেলা প্রশাসক হিসেবে এই চেয়ারে বসতে পারতাম না। আমি মুক্তিযোদ্ধাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করবো।

এসময় মাসিক সভার বিশেষ অতিথি রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল তার বক্তব্যে বলেন, আমরা সব সময় রাজশাহী জেলা প্রশাসককে বীর মুক্তিযোদ্ধাদের পাশে পেয়েছি। জেলা প্রশাসকের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনি দুঃস্থ বীর মুক্তিযোদ্ধাদের সহায়তা করবেন। রাজশাহী নগরীর যেকোন স্থানে বীর মুক্তিযোদ্ধাদের আবাসনের ব্যবস্থা করলে তারা তাদের পরিবার নিয়ে বসবাস করতে পারবেন। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী অপশক্তির সরকারের আমলে বীর মুক্তিযোদ্ধারা ছিল চরম অবহেলিত।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর মুক্তিযোদ্ধাদের উপযুক্ত মূল্যায়ণ করেছেন। সেই সাথে মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধার ব্যবস্থা করেছেন। তিনি আগামীতেও বীর মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধাগুলি বৃদ্ধি করবেন। পরিশেষে প্রতি বছর ১৬ই ডিসেম্বর বিজয় দিবসে সকল মুক্তিযোদ্ধাদের নিয়ে পুনর্মিলনীর আয়োজন করার জন্য জেলা প্রশাসকের নিকট অনুরোধ করেন তিনি।

সভায় উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এসএম জোহা, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আইবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান, বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি, বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক টুকু, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মনোয়ারুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031