IMG-LOGO

শনিবার, ১৪ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
জাতীয় সরকার নিয়ে অবস্থান জানালেন আমীর খসরুরাজশাহী-৪ (বাগমারা) আসনে কে পেল কত ভোটবাগমারায় ধানের শীষের আধিপত্যচেষ্টা ব্যর্থ, দাড়িপাল্লার জয়রাজশাহী হযরত মখদুম (রহঃ) মসজিদে মুসল্লিদেরসাথে দোয়ায় অংশ নিলেন নবনির্বাচিত এমপি মিনুবগুড়া-৪ আসনে ৪৬৩৬১ ভোটের ব্যবধানে মোশারফ হোসেন এমপি নির্বাচিতজনবল নেবে বাংলাদেশ নৌবাহিনী, পদে সংখ্যা ১০২নাচোলে নবনির্বাচিত এমপি ড. মিজানুর রহমানকে নেতা-কর্মীদের ফুলেল শুভেচ্ছা৮ প্রার্থীর মধ্যে ৬ জনই জামানত হারালেননওগাঁ-১ আসনে সাবেক সংসদ সদস্যসহ ৩জন প্রার্থী জামানত হারাচ্ছেন‘মনকে বুঝিয়েছি, হয়তো এটাই জীবনের একটা অংশ’তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদি‘আগেই বলেছিলাম সুষ্ঠু ভোট হলে বিএনপির ভূমিধস বিজয় হবে’ধামইরহাটে এনামুল হকের বাড়ীতে নেতাকর্মীদের ঢল চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাইলেন সাংবাদিকদের সহযোগিতাগাজীপুরের চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়নওগাঁর ৬টি আসনে বেসরকারি ভাবে এমপি হলেন যাঁরা
Home >> রাজশাহী >> লিড নিউজ >> রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে : লিটন

মহানগর কৃষক লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময়

রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় করা হবে : লিটন

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত ও ১৪ দল সমর্থিত মেয়র প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, কৃষি খাতের উন্নয়ন ও গবেষণার জন্য রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেছি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের বর্তমান যে জায়গা আছে, সেখানে ভবনও আছে, আরো কয়েকটি বহুতল ভবন করতে হবে, খুব বেশি অর্থ লাগবে না। আশা করছি এটি বাস্তবায়ন করা সম্ভব হবে।

বুধবার (৩ মে) বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগর ভবনের এ্যানেক্স সভাকক্ষে রাজশাহী মহানগর কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক উন্নয়ন দৃশ্যমান হয়েছে। রাজশাহীর উন্নয়নে ২০১৯ সালে প্রায় ২৭০০ কোটি টাকার রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প অনুমোদন দেন প্রধানমন্ত্রী। সেই প্রকল্পের ১২০০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হয়েছে। আরও ১৫০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর সাথে আগামীতে আরও তিন থেকে চার হাজার কোটি টাকার বরাদ্দ প্রধানমন্ত্রীর কাছ থেকে আনতে চাই। তাহলে প্রায় সাড়ে চার থেকে ৫ হাজার কোটি টাকা রাজশাহীর উন্নয়নে খরচ করতে পারবো। আগামীতে নগরীর আয়তন বৃদ্ধি করা হবে। সম্প্রসারিত এলাকায় রাস্তা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নসহ নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বিএনপি সরাসরি নির্বাচনে আসলে আমাদের কোন আপত্তি নেই। কিন্তু তারা সরাসরি নির্বাচনে আসবে না। আবার গোপনে কাউকে সমর্থন দেবে। এমন ভন্ডামি তারা আগেও করেছে। প্রার্থী যেই হোক না কেন, আমরা প্রতিদ্বন্দ্বিতা করেই জিততে চাই।

রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের যে উন্নয়ন করেছেন। রাজশাহীতে আমরা যে উন্নয়ন করেছি, সেগুলো যদি জনগণের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে আমাদের জয় কেউ ঠেকাতে পারবে না।

সভায় বক্তব্য দেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী কামাল, যুগ্ম সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী মহানগর কৃষক লীগের সভাপতি রহমত উল্লাহ সেলিম, সাধারণ সম্পাদক সাকির হোসেন বাবুসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন, মহানগর কৃষক লীগের সহ সভাপতি মমিনুল আলম, মুর্শিদ কামাল রানা, এএইচএম আশিকুজ্জামান শাওনসহ নগর কৃষক লীগের সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31