IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> রাজশাহী >> রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা

রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ মে) বেলা ১২টায় বোয়ালিয়া থানার মোড় এলাকায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির মাসিক সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল।

মাসিক সভায় বিগত মিটিং’র সিদ্ধান্ত পাঠ ও অনুমোদন, ৮ মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উদযাপন নিয়ে আলোচনা ও ইউনিটের আসবাবপত্র ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

সভার সভাপতির বক্তব্যে জেলা ইউনিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, জেলা ইউনিটের পরিধি অনেক বড়। ৯টি উপজেলা নিয়ে রাজশাহী রেড ক্রিসেন্ট জেলা ইউনিটকে কাজ করতে হয়। সেক্ষেত্রে এখানে কাজ করার সুযোগও অনেক বেশি। আপনারা জানেন, মহানগর সহ ৯টি উপজেলার ভোটে জয়লাভ করে রাজশাহী জেলা পরিষদ ও জেলা ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছি। তাই কার্যনির্বাহী কমিটির সকল সদস্যগণের সিদ্ধান্ত গ্রহণ করেই আমি জেলা ইউনিটকে আরো গতিশীল করে তুলবো।

মাসিক সভায় আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিট সেক্রেটারী আবু সালেহ্, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জেলা ইউনিটের ভাইস-চেয়ারম্যান জাকিরুল ইসলাম সান্টু, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কালাম আজাদ, ইয়াসমিন রেজা ফেন্সি, পঙ্কজ কুমার দে, আসাদুজ্জামান, রবিউল আলম রবি, মুকিদুজ্জামান জুরাত, সিদ্দিক আলম, তাসকিন পারভেজ সাতিল।

সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী জেলা ইউনিটের ইউনিট লেভেল অফিসার এসএম তৌকির আহমেদ ও যুবপ্রধান সোলাইমান রকিসহ অন্যান্য সদস্যবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news