IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরাশপথ নিলেন বিএনপির নবনির্বাচিত এমপিরামন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ২৪ জন হতে যাচ্ছেনএখন পর্যন্ত মন্ত্রী সভার শপথের ডাক পেয়েছেন যারা
Home >> রাজশাহী >> খাদেমুল বালিকা বিদ্যালয় ও কলেজে কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন

খাদেমুল বালিকা বিদ্যালয় ও কলেজে কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক : তিন কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মিত রাজশাহী মহানগরীর খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের ৫তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান একাডেমিক ভবনের উদ্বোধন উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

শনিবার (৬ মে) দুপুরে ফিতা কেটে ও ফলক উন্মোচনের মাধ্যমে ভবনটির উদ্বোধন করেন রাসিক মেয়র। আনুষ্ঠানিকভাবে ভবন উদ্বোধনের পর দোয়া ও মোনাজাত করা হয়।

এদিকে ভবন উদ্বোধনের পরে খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহীর উন্নয়নে সহযোগিতা অব্যাহত রয়েছেন। আজকে যে রাজশাহী দেখছেন, আগামী ৫ বছরে আরও উন্নত ও আধুনিক হবে। সেই রাজশাহী বর্তমান রাজশাহী সিটির চেয়ে বড় হবে। বর্তমান আয়তনের চেয়ে চারগুন বেশি বড় করার প্রস্তাব ইতোমধ্যে আমি পাঠিয়েছি। আগামীতে সেটি বাস্তবায়ন করা হবে।

মেয়র আরও বলেন, আমার নির্বাচনী ইশতেহারে প্রথম বিষয়টি থাকবে কর্মসংস্থান। ‘উন্নয়ন দৃশ্যমান, এবার হবে কর্মসংস্থান।’ এটি হবে নির্বাচনী স্লোগান। আগামী ৫ বছরে ৫০ হাজার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে চাই।

রাসিক মেয়র বলেন, কৃষি খাতের উন্নয়ন ও গবেষণার জন্য রাজশাহীতে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে চাই। রাজশাহীতে একটি গালর্স ক্যাডেট করতে চাই।

রাসিক মেয়র আরও বলেন, করোনার কারণে আমাদের উন্নয়ন কাজ ব্যহৃত হয়েছে। করোনাকালীন সময়ে দফায় দফায় খাদ্য, নগদ অর্থ, বিনামূল্যে ওষুধ, অক্সিজেনা মানুষের বাড়ি বাড়ি পৌছে দিয়েছি। সব সময় মানুষের পাশে ছিলাম, আগামীতেও থাকবো।

খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির সভাপতি শফিকুর রহমান বাদশার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের গর্ভনিং বডির প্রাক্তন সভাপতি এ্যাড. আব্দুল হাদি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের রাজশাহী ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার ডা. আব্দুল মান্নান, রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, রাজশাহী সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর তরিকুল আলম পল্টু।

অনুষ্ঠান সঞ্চালনা করেন, খাদেমুল ইসলাম বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রণজিৎ কুমার সাহা।

উল্লেখ্য, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৩ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৫ তলা একাডেমিক ভবন নির্মাণ করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। বাস্তবায়ন করেছে মাধ্যম ও উচ্চ শিক্ষা বিভাগ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news