IMG-LOGO

বুধবার, ২১ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৮ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের রাষ্ট্রীয় মর্যাদায় দাফনকুষ্টিয়ায় এক শিশুর মৃত্যুকেশরহাটে মাংস ব্যবসায়ীদের সাথে প্রশাসনের মত বিনিময়বেগম জিয়াকে দেশে সর্বোচ্চ সম্মানীত একজন নারী: মিলনকুষ্টিয়ায় ছেলের হাতে বাবা হত্যার অভিযোগ, ছেলে আটকসবাই যেন ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে নির্বাচনে অংশ নিতে পারেন : আলী ইমামমান্দায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াত প্রার্থীকে শোকজরাণীনগরে আগুনে পোড়া গৃহবধূ লাশ দাহ সম্পন্নধামইরহাটে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে বিএনপির মতবিনিময় সভাত্রয়োদশ সংসদ নির্বাচন নওগাঁ-১ এ লড়বেন ৫ জনখালেদা জিয়ার স্মরণে মহিলা দলের দোয়া মাহফিলকুষ্টিয়ার চার সংসদীয় আসনে প্রার্থীদের প্রতীক বরাদ্দগোমস্তাপুরে গণভোট নিয়ে উদ্বুদ্ধকরণ সভাকাকে বিয়ে করলেন শাকিবা ?চাঁপাইনবাবগঞ্জের সংসদীয় তিনটি আসনে ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ
Home >> রাজশাহী >> লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বীর মুক্তিযোদ্ধারা

লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বীর মুক্তিযোদ্ধারা

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনিত ও ১৪ দল সমর্থিত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন রাজশাহী মহানগরীর বীর মুক্তিযোদ্ধারা।

রোববার (৭ মে) সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নগর ভবনের সিটি হলরুমে আয়োজিত এক সভায় এই অঙ্গীকার ব্যক্ত করেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছেন। তিনি নেতৃত্ব দিচ্ছেন বলেই দেশে আজ উন্নয়ন দৃশ্যমান। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় রাজশাহীতেও ব্যাপক উন্নয়ন হয়েছে। আগামীতে কৃষি বিশ্ববিদ্যালয়, কর্মসংস্থান সৃষ্টি, বিমানবন্দর সম্প্রসারণ, রাজশাহী থেকে কলকাতা সরাসরি বাস ও ট্রেন চালু, নৌ রুট চালু সহ অনেক কাজ হবে। এসব ক্ষেত্রকে এগিয়ে রেখেছি। আমি নির্বাচিত হলে কোনটা ৬ মাস, আর কোনটা ১ বছরের মধ্যে চালু হবে।

বিএনপি-জামায়াতের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য খায়রুজ্জামান লিটন বলেন, নির্বাচন আসলে বিএনপি-জামায়াত জনগণকে বিভ্রান্ত করে। তাদের অপপ্রচারের ব্যাপারে সতর্ক থাকতে হবে।

সভায় বীর মুক্তিযোদ্ধারা বলেন, আমরা মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হয়েছি। বিজয় আমাদের হবেই। আমরা যদি ৩০টি ওয়ার্ডে একসাথে নামতে পারি, আমরা নামব, তাহলে আমাদের কেউ পরাজিত করতে পারবে না। আমাদের দৃঢ় প্রতিজ্ঞা, আমরা রাজশাহীর উন্নয়নে স্বার্থে এএইচএম খায়রুজ্জামান লিটনকে নির্বাচিত করবো।

সভায় বক্তব্য দেন, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সাবেক প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপিকা জিন্নাতুন নেসা তালুকদার, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী মহানগর সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাঃ আব্দুল মান্নান।

এসময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. মতিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা এ্যাড. সাইদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, মুক্তিযোদ্ধা সন্তান কমাণ্ড রাজশাহীর সভাপতি মাহমুদ হাসান ফয়সাল সজল প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031