IMG-LOGO

শনিবার, ১২ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানবাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতারপ্রধানমন্ত্রীর নির্দেশনায় ও এমপির পরামর্শেডেঙ্গু প্রতিরোধে পুঠিয়ায় মাঠে উপজেলা প্রশাসন
Home >> রাজশাহী >> চারঘাটে অবৈধ পুকুর খননকারীকে জেল-জরিমানা

চারঘাটে অবৈধ পুকুর খননকারীকে জেল-জরিমানা

ধূমকেতু প্রতিবেদক, চারঘাট : জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন। রোববার দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলার পাগলপাড়া এলাকায় অবৈধ পুকুর খননকারীকে ধরতে চলে ভ্রাস্যমাণ আদালতের অভিযান। এসময় পুকুর খননকারীকে আটক করে জেল এবং ভেকু মেশিনের মালিককে নগদ অর্থদন্ড করা হয়েছে।

জানা যায়, “চারঘাটে থামছে না অবৈধ পুকুর খনন” শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় একাধিক শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এসংবাদ প্রকাশের পর রোববার বিকেলের দিকে পুলিশের চারঘাট-বাঘার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রনব কুমারকে সঙ্গে নিয়ে অবৈধ পুকুর খননকারীদের ধরতে চলে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতের অভিযান।

এসময় উপজেলার ভায়ালক্ষিপুর ইউনিয়নের পাগলপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রবিউল ইসলাম ওই এলাকায় আমের বাগান কেটে অবৈধ ভাবে পুকুর খনন করায় রবিউল ইসলাম ও ভেকু মেশিণ মালিককে আটক করা হয়। এসময় পুকুর খননকারী রবিউল ইসলামকে ১ মাসের কারাদন্ড এবং ভেকু মেশিন মালিককে নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে চারঘাটের বিভিন্ন এলাকায় আমের বাগান, বড়উ বাগানসহ বিভিন্ন ফসলী জমিতে চলছে অবৈধ পুকুর খনন। এতে দিনে দিনে চারঘাটে আবাদী জমি কমে যাচ্ছে। বর্ষা মৌসুমে জ্বলাবদ্ধতা দেখা দিয়ে ফসলের ব্যপক ক্ষতি হচ্ছে। এতে চরম ভাবে বেকায়দায় পড়েছেন কৃষকরা। এ খবর জানতে পেরে গত ৩ এপ্রিল চারঘাটের একটি অনুষ্ঠান শেষ করে অবৈধ পুকুর খনন করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন চারঘাট-বাঘার সাংসদ পররাষ্ট্র প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম।

এরপর প্রশাসনকে ফাকি দিতে কৌশল পরিবর্তন করে রাতের আধারে চলছিল অবৈধভাবে পুকুর খনন। তারই ধারাবাহিকতায় রোববার ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একজন পুকুর খননকারীকে জেল এবং বৈকু মেশিন মালিকককে আর্থিক দন্ড প্রদান করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031