IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> রাজশাহী >> লিড নিউজ >> ‘আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে’

‘আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে’

ধূমকেতু প্রতিবেদক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহীর উন্নয়ন দৃশ্যমান হয়ছে। আমি আরও নির্বাচিত হলে আগামীতে আরো ঝকঝকে তকতকে শহর হবে রাজশাহী। এই প্রথমবারের মতো কোন কোম্পানি ইউএস বাংলা রাজশাহীতে ভ্রমণের জন্য ট্যুর প্যাকেজ ঘোষণা করেছে। যেটি আগে চিন্তার করা যায়নি। আগামীতে রাজশাহীকে পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে।

সোমবার (৮ মে) রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে রাজশাহী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাসিক মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, রাজশাহী নগরীকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছি। আরও সাজানো হবে। এবার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে কর্মসংস্থান। কারণ এই উন্নয়ন ও সৌন্দর্য্য ধরে রাখতে প্রয়োজন অর্থনেতিক প্রবাহ। সেটি এবার করতে চাই। রাজশাহী থেকে কলকাতা রেল ও বাস যোগাযোগ, নৌপথ, নৌবন্দর স্থাপন কাজ এগিয়ে চলেছে। বিসিক-২ উন্নয়ন কাজ এগিয়ে চলেছে, চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হচ্ছে। রাজশাহীকে পূর্ণাঙ্গ শিক্ষানগরী রূপে গড়ে তুলতে রাজশাহীতে কৃষি বিশ্ববদ্যালয় স্থাপন করতে চাই। আমি নির্বাচিত হলে সবই সম্ভব হবে।

সভায় যেকোন অপপ্রচার রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান রাসিক মেয়র।

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহান।

বঙ্গবন্ধু পরিষদ, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার, রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান, বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান সভামঞ্চে উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য দেন, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী জেলা ও মহানগরের সভাপতি এহসানুল কবির, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী কলেজের সভাপতি মনোয়ার হোসেন মুন, প্রধান সহকারী জাফর আলী, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী, রাজশাহী সরকারি সিটি কলেজের সভাপতি মঈন উদ্দিন মামুন, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী রাজশাহী সরকারি মহিলা কলেজের সভাপতি নুরুল ইসলাম, ৩য়/৪র্থ শ্রেণী কর্মচারী নিউ গভঃ ডিগ্রি কলেজের সভাপতি শফিকুল ইসলাম সুইট, শহীদ এএইচএম কামারুজ্জামান সরকারি ডিগ্রি কলেজের আঃ ওয়াদুদ তাহসান প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031