IMG-LOGO

রবিবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহী মহানগরীতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেপ্তার করে পুলিশফরিদা পারভীনের স্মরণে বিশেষ অনুষ্ঠানসৌদি সামরিক ঘাঁটিতে হুথিদের হামলানিরাপদ খাদ্য প্রবিধানমালা দ্রুত বাস্তবায়নের দাবিতে খাদ্য প্রতিমন্ত্রীকে ডিও লেটার প্রদানরাজশাহীতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন‘আগামী বছর তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক কাজ শুরু করা যাবে’‘শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ, তেলের দামও কমবে’রাজধানীতে ১০ টুকরো নারীর মরদেহ উদ্ধারহামের উপসর্গে একদিনে আরও ৭ জনের মৃত্যুসিরাজগঞ্জ জেলায় ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর উদ্বোধনফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভাসিংড়ায় ছাত্রশিবিরের উদ্যোগে ১১৮ কৃতি শিক্ষার্থীকে এ প্লাস সংবর্ধনাসিরাজগঞ্জ জেলা অটো টেম্পু, অটো রিক্সা, সিএনজি মালিক সমিতির সাধারণ সভামান্দায় জবই বিল ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে মতবিনিময় সভামান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
Home >> রাজশাহী >> মোহনপুরে আগুনে পান বরজ ভূষ্মিভূত

আর্থিক সহযোগিতার আবেদন

মোহনপুরে আগুনে পান বরজ ভূষ্মিভূত

ধূমকেতু প্রতিবেদক : মোহনপুরে আগুনে পান বরজ পুড়ে যাওয়ায় আর্থিক সহযোগিতার চেয়ে উপজেলা নির্বাহী ববাবর আবেদন করেছে আতিউর রহমান লায়েব নামের পানচাষি।

বোববার (১৪ মে) বিকালে তিনি লিখিত এ আবেদন উপজেলা প্রশাসনের নিকট জমা দেন।

স্থানীয় ও আবেদনের রিসিভ কপি সূত্রে জানা যায়, মোহনপুর উপজেলার মাতুল্লাহ শাহ্ এর ছেলে আতিউর রহমান লায়েব রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক হতে কৃষিঋণ গ্রহণ করে পান বরজ স্থাপন করে। গত ১০ মে (বুধবার) বিকাল ৫ টার দিকে বৈদ্যুতিক ট্রান্সফরমার হতে আগুনের সূত্রপাতে হয়ে তার এক বিঘা জমির পান বরজ সম্পূর্ণরূপে পুড়ে যায়। অগ্নিকান্ডে তার পান বরজ পুড়ে যাওয়ায় সে একেবারে দিশেহারা হয়ে পড়েছে। তার পান বরজে যে পান ছিল যা দ্বারা তার সংসার চালাতো এবং ব্যাংকের ঋণ পরিশোধ করতো। এখন তার সাংসারিক খরচ ও ব্যাংকের ঋণের টাকা পরিশোধ করা সম্ভব হচ্ছেনা। তাই তিনি সরকারিভাবে আর্থিক সহোযোগিতা চেয়ে এ আবেদন করেন।

পানচাষি আতিউর রহমান লায়েব বলেন, পানচাষ করে লাভবান হবো মনে করে ব্যাংক থেকে ঋণ নিয়ে পান বরজ করেছিলাম। তা বিলের মধ্যের বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে আগুন পড়ে আমার স্বপ্ন ধ্বংস হয়ে গেছে। এখন আমার চারিদিক থেকে দুদর্শা নেমে আসছে। তাই আমি পানচাষ ও ঋণের টাকা পরিশোধের জন্য সরকারের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাবিহা ফাতেমাতুজ্ জোহরা বলেন, আমাদের উপজেলা কর্মকর্তাদের দিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031