IMG-LOGO

সোমবার, ১৩ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে বিজ্ঞানচর্চায় মেলা ও প্রতিযোগিতাবাঘায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা অনুষ্ঠিতমহাদেবপুরে বিদায়ী ইউএনও’র সংবর্ধনাকুষ্টিয়ায় আস্তানায় ঢুকে ‘পীরকে’হত্যা: পুলিশ নিরব, আটক নেই‘সশস্ত্র বাহিনী রাষ্ট্রের এক অমূল্য সম্পদ’মারা গেছেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদকত টাকা রেখে গেছেন আশা ভোঁসলেকুষ্টিয়ায় হত্যার শিকার সেই ‘পীরের’দাফন সম্পন্নরাজশাহী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে রাজশাহী-৬ আসনের এমপির সৌজন্য সাক্ষাৎ‘ভোজ্যতেলের দাম বাড়ছে না’পুঠিয়ায় ফিলিং স্টেশন ম্যানেজারকে ছুরিকাঘাত, থানায় অভিযোগজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিতহজ ফ্লাইট শুরু হচ্ছে শুক্রবার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানসিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতগোমস্তাপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
Home >> রাজশাহী >> লিটনের পক্ষে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার নির্বাচনী সভা

লিটনের পক্ষে জীবনতরী সমাজকল্যাণ সংস্থার নির্বাচনী সভা

ধূমকেতু প্রতিবেদক : আসন্ন ২১জুন রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত ও ১৪দল সমর্থিত মেয়র প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার লক্ষ্যে বুধবার (৭ জুন) বিকাল ৫টায় জীবনতরী সমাজকল্যাণ সংস্থার আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহীন আকতার রেণী।

সভায় শাহীন আকতার রেণী বলেন, আপনাদের সকলে কাছের মানুষ খায়রুজ্জামান লিটন। তিনি আপনাদের বিপদে-আপদে সব সময় পাশে ছিলেন। রাজশাহীকে কীভাবে বদলে দিতে হয়, সেটি তিনি করে দেখিয়েছেন। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নৌকার মার্কার প্রার্থী খায়রুজ্জামান লিটনের বিকল্প নেই। রাজশাহীতে কর্মের অভাব। লিটন প্রতিশ্রæতি দিয়েছেন, এবার তিনি কর্মের ব্যবস্থা করবেন। আপনারা সুযোগ দিলে সেটি তিনি করে দেখাতে পারবেন। আগামী ২১ জুন নির্বাচনে খায়রুজ্জামান লিটনকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।

জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফিরোজ কবির সেন্টু, সদস্য ইউনুস আলী, শাহমখদুম থানা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আখতারুল আলম, ১৯নং (উত্তর) আওয়ামী লীগের সভাপতি হাসান মন্ডল, সাধারণ সম্পাদক বাবর আলী, জীবনতরী সমাজকল্যাণ সংস্থার সভাপতি মারুফ হোসেন।

সঞ্চালনা করেন, রাজশাহী মহানগর ইজিবাইক সমিতির সভাপতি শরিফুল ইসলাম সাগর সহ স্থানীয় নেতৃবৃন্দ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news