IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর অপরাধে যুবকের কারাদণ্ডনিয়ামতপুরে ভোটগ্রহণ চলছেচাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে ভোটগ্রহণ চলছেগোমস্তাপুরের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পৌঁছেছেকুষ্টিয়ায় জামায়াত নেতার রান্নাঘরে দুর্বৃত্বের আগুনগুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসনির্বাচনী ছুটিতে গাজীপুর ছাড়লো লাখো শ্রমিক, কাল ভোট, কঠোর নিরাপত্তায় যৌথ বাহিনী‘বৈধ খাত দেখাতে পারলে ৫ কোটি টাকা বহনেও বাধা নেই’যেসব এলাকায় ১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ দেখা যাবেকুষ্টিয়ায় ভোটকেন্দ্রের পাশ থেকে ১০টি ককটেল সদৃশ বস্তু উদ্ধারচারঘাটে হেলমেট বাহিনীর আক্রমে বিএনপির এক কর্মী রক্তাক্ত জখমচাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নাচোলে ভোটের মালামাল হস্তান্তর হয়রাত পোহালেই ভোট, কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে নির্বাচনী সামগ্রীনওগাঁয় মুদির দোকানের পাশ থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার‘নির্বাচনে নারীদের নিরাপদ ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে’
Home >> রাজশাহী >> রাজশাহী-ভবানীগঞ্জ রুটে সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন

রাজশাহী-ভবানীগঞ্জ রুটে সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারায় ভবানীগঞ্জ থেকে রাজশাহীর সাথে সরাসরি সিএনজি চলাচলের উদ্বোধন করা হয়েছে। প্রায় একযুগ বন্ধ থাকার পর শুক্রবার আনুষ্ঠানিকভাবে রাজশাহীর সাথে সিএনজি চলাচলের উদ্বোধন করেন বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

রাজশাহীতে অল্প সময়ে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে সিএনজি। অতি অল্প সময়ে শহরে পৌছাঁনো গেলেও বাস মালিক ও সিএনজি মালিক-চালকদের মধ্যে দ্বন্দ্বের কারণে প্রায় ১ যুগ ধরে বন্ধ ছিল সরাসরি চলাচল। ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রচেষ্টায় উভয় সমিতির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যা নিরসন হয়।

এ নিয়ে আর কোন বিরোধ থাকছে না। বিরোধ নিরশনের পর শুক্রবার সন্ধ্যায় ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে সিএনজি, মিশুক, অটো, টেম্পু মালিক ও চালক সমিতির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ভবানীগঞ্জ সিএনজি, টেম্পু ও অটো মালিক সমিতির সভাপতি মিঠুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীরের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান গোলাম সারওয়ার আবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

আরও উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আকতার বেবী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, ভবানীগঞ্জ সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদেরসহ সমিতির সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।

এদিকে দীর্ঘ দিন পর পুনরায় ভবানীগঞ্জ-রাজশাহী সিএনজি যাতায়াত শুরু হওয়ায় সিএনজি মালিক ও চালকদের মাঝে আনন্দ বিরাজ করছিল। মতবিনিময় সভার শুরুতে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এনামুল হক ফিতা কেটে সিএনজি চলাচলের উদ্বোধন করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31